ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

কসবায় মাদকবিরোধী অভিযানে ১৬০ কেজি গাঁজা উদ্ধার

  • মোরশেদ আলম
  • আপডেট সময় ০৭:০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬২৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় ১৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে কসবা থানার এসআই ফারুক হোসেনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল জাজিসার পূর্ব দক্ষিণ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দুলাল মিয়ার বসত বাড়ীর পশ্চিম পাশের একটি খালি জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত গাঁজাগুলো বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে মজুদ করে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
কসবা থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধারকৃত গাঁজা সংক্রান্ত বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে কসবা থানা পুলিশের এমন সফল অভিযানে এলাকাবাসী সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেন, মাদকবিরোধী অভিযান আরও জোরদার হলে সমাজ থেকে মাদকের ভয়াবহতা অনেকাংশে কমে আসবে।
স্থানীয় সচেতন মহল কসবা থানা পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও সহযোগিতার আহ্বান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

কসবায় মাদকবিরোধী অভিযানে ১৬০ কেজি গাঁজা উদ্ধার

আপডেট সময় ০৭:০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬