সংবাদ শিরোনাম ::
২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত : মির্জা ফখরুল ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানের লোভনীয় পোস্টিং, রাঙ্গামাটিতে ১৫ বছরের বেশি সময় ধরে বহাল ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমারের বিরুদ্ধে শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে নয়ছয়ের অভিযোগ তিন মহাদেশে স্মার্ট টেকনোলজির ব্যবসা, আড়ালে অর্থপাচারের অভিযোগ

ফানুস অপসারণের পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল

বৈদ্যুতিক লাইনে আটকে যাওয়া ফানুস অপসারণের পর মেট্রোরেলের স্বাভাবিক চলাচল শুরু হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকাল ১০টা ০৫ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ডাউন লাইনে আগারগাঁও স্টেশনে এসে পৌঁছায় প্রথম ট্রেন। এরপর আগারগাঁও স্টেশন থেকে আপ লাইনে পুনরায় ১০টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায় মেট্রোরেল। 

সরেজমিনে আগারগাঁও স্টেশন ঘুরে দেখা যায়, ফানুস অপসারণ করার পর সকাল দশটায় অপেক্ষমাণ যাত্রীদের কাছে টিকিট বিক্রি শুরু হয়। এরপর ১০টা ১৫ মিনিটের দিকে কনকোর্সের আনপেইড এরিয়া থেকে প্ল্যাটফর্মে প্রবেশ করে যাত্রীরা। বরাবরের মতো আজও মেট্রোরেলে উঠে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা।

dhakapost

হাবিবুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, সকাল সাতটা থেকে বাচ্চা নিয়ে অপেক্ষা করছিলাম মেট্রোরেলে ওঠার। কিন্তু ফানুসের সমস্যার কারণে অনেক দেরি হয়ে গেল। তবুও শেষ পর্যন্ত ট্রেনে উঠতে পেরেছি এটিই বড় আনন্দের।

dhakapost

প্রসঙ্গত, ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে ওড়ানো ফাসুন মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে আটকে যাওয়ায় নির্ধারিত সময়ে শুরু হয়নি মেট্রোরেলের যাত্রী পরিষেবা। নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পরে লাইন চালু হলেও নিরাপত্তাজনিত কারণে ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে ট্রেন চালানো হচ্ছে বলে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ

ফানুস অপসারণের পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল

আপডেট সময় ১২:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩