ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

লঞ্চঘাটে রজনীগন্ধায় ধানের শীষের প্রচারণা, যাত্রীদের ব্যতিক্রমী শুভেচ্ছা বিএনপি নেতা মুবিনের

ধানের শীষের পক্ষে ব্যতিক্রমী প্রচারণায় ঢাকা থেকে ঝালকাঠিতে আসা যাত্রীদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।
সোমবার (৯ জানুয়ারি) সকাল সোয়া ৭টায় ঝালকাঠি লঞ্চঘাটে ঢাকা থেকে ছেড়ে আসা এমভি ফারহান লঞ্চের যাত্রীদের ভোট উৎসবে যোগ দিতে নিজ এলাকায় আসার জন্য স্বাগত জানানো হয়।

এ সময় যাত্রীদের হাতে রজনীগন্ধার স্টিক ও ধানের শীষের প্রচারপত্র তুলে দিয়ে বিএনপির প্রার্থীদের পক্ষে ভোট চান নেতাকর্মীরা।

প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির তালুকদার, ঝালকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেন মঈন, ঝালকাঠি পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. মুরাদুল ইসলাম মুরাদ, জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু সাইদ, স্বেচ্ছাসেবক দল নেতা মো. আওলাদ হোসেন, মো. নাইম হোসেন, মো. কামরুল হাওলাদার, মো. রহিমসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় বিএনপি নেতৃবৃন্দ আগত যাত্রীদের বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গঠনের পরিকল্পনার কথা তুলে ধরে ঝালকাঠি-২ আসনের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এবং ঝালকাঠি-১ আসনের প্রার্থী রফিকুল ইসলাম জামালকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোটের নামে প্রহসন হয়েছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসবমুখর করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। সারাদেশে ধানের শীষের গণজাগরণ সৃষ্টি হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণ তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

লঞ্চঘাটে রজনীগন্ধায় ধানের শীষের প্রচারণা, যাত্রীদের ব্যতিক্রমী শুভেচ্ছা বিএনপি নেতা মুবিনের

আপডেট সময় ০৪:০০:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬