ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

কেরানীগঞ্জে যৌথবাহিনীর মোটরসাইকেল টহলের মহড়া

কেরানীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথবাহিনীর মোটরসাইকেল টহলের মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজা সংলগ্ন আর্মি ক্যাম্প থেকে এই মহড়া শুরু হয়।

মহড়াটি আব্দুল্লাহপুর, রাজেন্দ্রপুর, ঝিল মিল, কদমতলী, জনি টাওয়ার, জিনজিরা, টিনপট্টি, বাবুবাজার ব্রিজ, পুনরায় কদমতলী হয়ে ইকুরিয়া অতিক্রম করে হাসনাবাদ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত হয়। মহড়াটি পরিচালনা করেন কেরানীগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর শোভন এবং লেফটেন্যান্ট জুবায়ের।

তাদের নেতৃত্বে ৫২ সদস্যের একটি প্যাট্রল টিম মহড়ায় অংশ নেন। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে এ টহল গুরুত্বপূর্ণ বলা হচ্ছে।
মহড়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে ক্যাম্প কমান্ডার মেজর শোভন বলেন, ‘ভোটারদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই। প্রত্যেকটি ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভোটের দিন নির্বিঘ্নে আপনারা ভোটকেন্দ্রে আসবেন এবং নিশ্চিন্তে ভোট দিবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা ঢাকা-৩ আসনে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছি। কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনীর সকল সদস্য মাঠে কাজ করছে। কেরানীগঞ্জের প্রত্যেকটি ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা নিশ্চিত করা হবে।

যেসব কেন্দ্রে যানবাহন প্রবেশ করতে পারবে না, সেখানে দ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বিশেষভাবে প্রস্তুত থাকবো। যেকোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী প্রস্তুত থাকবে।’
স্থানীয়রা জানান, নির্বাচনের আগে এ ধরনের মহড়া সাধারণ ভোটারদের মধ্যে আস্থা তৈরি করবে এবং নিরাপদ পরিবেশে ভোট প্রদানের সুযোগ নিশ্চিত করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

কেরানীগঞ্জে যৌথবাহিনীর মোটরসাইকেল টহলের মহড়া

আপডেট সময় ০৩:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬