নোয়াখালী ২ আসনের (সেনবাগ-সোনাইমুড়ী) ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সেলের প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়ার কেন্দ্রের প্রধান এজেন্টকে কুপিয়ে আহত করেছে দূর্বৃত্তরা।
রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬
সন্ধ্যায় নির্বাচনী গণসংযোগে শেষে বাড়ি ফেরার পথে সেনবাগের ৩ নং ডুমুরিয়া ইউনিয়নের ২ নং মতইন ওয়ার্ড কেন্দ্রের প্রধান এজেন্ট
মোঃ মনির হোসেনকে চাপাতি দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা।
এতে তিনি আহ*ত হয়ে হাসপাতালে চিকি*ৎসা*ধীন রয়েছেন। আহত মো. মনির হোসেন মতইন গ্রামের আবদুর রবের ছেলে।
এই বিষয়ে সুলতান মুহাম্মদ জাকারিয়া বলেন, ইতোমধ্যে আমরা কয়েকশ ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে, আগুনে পুড়ে ফেলা হয়েছে। কয়েকদিন আগে সাহাপুরে আমাদের একজন প্রতিনিধির উপর হামলা চালানো হয়েছে। আজ আবার একজনকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমাদের এখানে সন্ত্রাসের একটা রাজত্ব চেষ্টা চলছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই
সেনবাগ উপজেলা প্রতিনিধি 





















