ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

ভাগিনার জন্য রিকশা মার্কায় ভোট চাইলেন আল্লামা মামুনুল হক

গাজীপুর-৩ সংসদীয় আসনের ভোটারদের কাছে ভাগিনা মাওলানা এহসানুল হকের জন্য রিকশা প্রতীকে ভোট চাইলেন খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি গতকাল রবিবার (৮ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রীপুর ঐতিহাসিক রেলওয়ে পৌর মুক্তমঞ্চে রিকশা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষক শ্রমিক মজুর ব্যবসায়ী প্রবাসী কষ্ট করে দেশে টাকা পাঠায় আর দুর্নীতিবাজ রাজনীতিবিদরা চুরি করে সেই টাকা বিদেশে পাচার করে। ঘুষ, দুর্নীতি,চাঁদাবাজি, দখলবাজি বন্ধে এই নির্বাচনে আমরা ১১ভাই হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়েছি ১৮ কোটি মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

ভোটারদের উদ্দেশ্যে বলেন, নদী-নালা, খাল-বিল, থেকে শাপলা কলি হাতে তুলে দাঁড়িপাল্লা দিয়ে মাপ দিয়ে রিকশা দিয়ে সংসদে চলে যাবেন।

তিনি আরো বলেন ১২ই ফেব্রুয়ারি নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে,চাঁদাবাজের বিরুদ্ধে, দখলবাজের বিরুদ্ধে, বিদেশি প্রভুদের গোলামীর বিরুদ্ধে ও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের নির্বাচন । এই নির্বাচনে ১১দলীয় জোটের নিরঙ্কুশ বিজয় হবে বলে তিনি ভোটারদের আশ্বস্ত করেন।এ সময় তিনি জনভোটে ‘হ্যা’ এর পক্ষে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।

গাজীপুর জেলা খেলাফত মজলিসের আমির মাওলানা মাসুূুদুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সংসদ সদস্য প্রার্থী মাওলানা এহসানুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের গাজীপুর জেলার সভাপতি অধ্যক্ষ ড.জাহাঙ্গীর আলম,শ্রীপুর উপজেলা আমির নুরুল ইসলাম, পৌর আমির জাহাঙ্গীর কবির, জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক আবু রায়হান মিজবাহ, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার কৌশিক আহম্মেদ, জামাত নেতা মাওলানা আব্দুল কাদির, আবুল হোসেন সহ খিলাফত মজলিশ ও জামায়াতে ইসলামির বিভিন্ন নেতা কর্মীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

ভাগিনার জন্য রিকশা মার্কায় ভোট চাইলেন আল্লামা মামুনুল হক

আপডেট সময় ১২:৩৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬