আসন্ন নির্বাচনে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মৌলভীবাজারে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আব্দুল মান্নান।
মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে মো. আব্দুল মান্নান বলেন, “দাঁড়িপাল্লায় ভোট দিলে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা হবে। আমরা সব সময় সাধারণ মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।” তিনি আগামী ১২ তারিখ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “কোনো হুমকি-ধামকি দিয়ে আমাকে দাবানো যাবে না। আমি বিশ্বাস করি জনগণের ভোটে আমি নির্বাচিত হবো।” জনগণের আস্থা ও সমর্থন নিয়েই তিনি নির্বাচনী লড়াইয়ে আছেন বলেও উল্লেখ করেন।
সমাবেশ শেষে প্রার্থী ও নেতাকর্মীরা এলাকায় গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন।
সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজারে শেষ মুহূর্তের প্রচারণায় সরব জামায়াতের দাঁড়িপাল্লা প্রার্থী
-
মৌলভীবাজার প্রতিনিধি - আপডেট সময় ১২:২৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- ৬২৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















