শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের কালিয়াতলের দিঘির পাড় সংলগ্ন মাঠে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
দেওপাড়া গ্রামের জিয়া নগর স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় লক্ষ্মীপুরের এসপি রক সোহেল স্পোর্টিং ক্লাব ও নোয়াখালীর পরাগ নাইট ক্লাব মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের ৯০ মিনিটে দুই দলই ২-২ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পরে পেনাল্টি শুটআউটে এসপি রক সোহেল স্পোর্টিং ক্লাব ২-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়নের শিরোপা নিজেদের করে নেয়। পরাগ নাইট ক্লাব রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর সদর ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। জিয়া নগর স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়ানুরাগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এই টুর্নামেন্ট যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করার পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বিজয়ী ও রানার্সআপ দলকে অভিনন্দন জানিয়ে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। টুর্নামেন্টকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ
-
হুমায়ুন কবির নিজস্ব প্রতিবেদক, - আপডেট সময় ০৮:২৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- ৬৫০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















