আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা -৬ (কয়রা- পাইকগাছা ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ফেব্রুয়ারি) বেলা ৩ টায় কয়রা উপজেলার কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা_৬ আসনে ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস,
বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, সহকারি সেক্রেটারি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, এ্যাডঃ শাহ আলম, এ্যাডঃ লিয়াকত আলী, আমিনুল ইসলাম,
মাওলানা রফিকুল ইসলাম , মাওলানা সুজাউদ্দিন, মোঃ মিজানুর রহমান,শ্রমিক নেতা শেখ আবুল কালাম আজাদ,মোল্লা শাহবুদ্দীন, ছাত্র শিবির খুলনা দক্ষিনের সভাপতি আবুজার গিফারী, সেক্রেটারি মোঃ ওয়েস কুরুনীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এছাড়া ১১-দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য দেন।
দুপুর থেকে বাঁধভাঙা জোয়ারের মতো মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জড়ো হলে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভাস্থল। উল্লেখযোগ্য হারে মহিলা নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, দেশের মানুষ আজ পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। জনগণ শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার চায়। তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্তার উন্নতি,টেকসই ভেড়িবাধ নির্মাণ,স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য হাসপাতাল নির্মাণ,জলাবদ্ধতা নিরসন,সুন্দরবন পর্যটক কেন্দ্র নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন,আগামীতে জামায়াত সরকার গঠন করলে মায়েরা বোনেরা নিরাপদে চলতে পারবেন, দেশের সামগ্রিক পরিস্থিতি উন্নয়নে সার্বিক কার্যক্রম পরিচালনা হবে ইনশাআল্লাহ। জনসভা শেষে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
খুলনা প্রতিনিধি 





















