ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬, নির্বাচনী এলাকা ২১৫, গোপালগঞ্জ ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ-১আসন (মুকসুদপুর ও কাশিয়ানী একাংশ) আসনে বইছে নির্বাচনী হাওয়া। প্রতীক বরাদ্দের পর থেকেই এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহুসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী এলাকায় নির্বাচনী মাঠে ব্যাপক সক্রিয় হয়ে উঠেছেন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোট চাইছেন নিজের প্রতীক ধানের শীষ মার্কায়। আর সাধারণ ভোটারদের কাছ থেকেও পাচ্ছেন অভাবনীয় সাড়া।
মুকসুদপুর পৌরসভাও ১৬টি ইউনিয়ন এবং কাশিয়ানীর ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে সেলিমুজ্জামান সেলিম একজন পরিচিত মুখ। তার একটি নিজস্ব ভোটব্যাংক ও গ্রহণযোগ্যতা রয়েছে। দলের জাতীয় নির্বাহী কমিটির সহুসাংগঠনিক সম্পাদক এবারের নির্বাচনে প্রার্থী হওয়ায় এলাকার তরুণ ও সাধারণ ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, তিনি যখনই কোনো এলাকায় গণসংযোগে যাচ্ছেন, সাধারণ মানুষ তাকে ঘিরে ধরছেন। বিশেষ করে ব্যবসায়ী, সাধারণ শ্রমজীবী মানুষ এবং তরুণ সমাজের মধ্যে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ ল¶্য করা গেছে। ভোটাররা মনে করছেন, সেলিমুজ্জামান সেলিম একজন আধুনিক মনস্ক মানুষ হওয়ায় এলাকার উন্নয়নে তিনি নতুন দৃষ্টিভঙ্গি যোগ করতে পারবেন।
নির্বাচনী প্রচারণায় সেলিমুজ্জামান সেলিম অন্যান্য প্রার্থীদের তুলনায় বেশ এগিয়ে রয়েছেন বলছেন ভোটারেরা। তিনি কেবল জনসভা নয়, বরং ব্যক্তিগত ভাবে ভোটারদের সাথে কথা বলা এবং তাদের অভাব-অভিযোগ শোনার ওপর জোর দিচ্ছেন। প্রচারণার সময় তাকে অত্যন্ত বিনয়ী এবং জনবান্ধব রূপে দেখা যাচ্ছে। সেলিমুজ্জামান সেলিম বলেন, “আমি এই মাটির সন্তান। দলের জাতীয় নির্বাহী কমিটির সহুসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এখন বড় পরিসরে সেবা করতে চাই সাধারণ মানুষের যে ভালোবাসা ও সাড়া আমি পাচ্ছি, তাতে আমি অভিভূত। ইনশাআল্লাহ, নিরপে¶ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।”নির্বাচনী মাঠের বর্তমান পরিস্থিতি বলছে, বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখন দেখার বিষয়, আগামী নির্বাচনে ভোটাররা তাদের এই প্রিয় নেতাকে ব্যালটের মাধ্যমে কেমন মূল্যায়ন করেন।
মুহাম্মাদ বাবুল হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি 





















