ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি মুক্ত পরিবেশ তৈরি করতে হবে  – ড.সরওয়ার সিদ্দিকী 

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ১১দলীয় জোটের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।  রবিবার (৮ফেব্রুয়ারী) স্থানীয় পোমগাঁ উচ্চ বিদ্যালয মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৯(মনোহরগঞ্জ লাকসাম )আসনে ১১দলীয় জোট মনোনীত প্রার্থী ড.একে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী। এসময় তিনি বলেন -আগামী ১২ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সময় যত ঘনিয়ে আসছে,সারা বাংলাদেশে ১১দলীয় জোটের বিজয়ের পরিবেশ তত দৃশ্যমান হচ্ছে। কেননা বাংলাদেশের মানুষ এখন আর কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ দলকে ক্ষমতায় আনতে চায়না।তিনি বলেন -ইসলাম সাম্যের ধর্ম।কিছু লোক ভিন্ন ব্যাখ্যা দিয়ে ইসলামকে মানুষের কাছে কঠিন ভাবে বুঝানোর অপচেষ্টা করে যাচ্ছে। ইনশাআল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১দলীয় জোট সরকার গঠন করতে পারলে বাংলাদেশের সকল শ্রেনী পেশার মানুষ মায়ের কোলে শিশুর চেয়ে বেশি নিরাপদ থাকবে। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠন করা হবে। তিনি আরো বলেন- গত ৫৪ বছরে বাংলাদেশের কোনো পরিবর্তন আসেনি। গুম-খুনের শাসনের কারণে জুলাই আন্দোলনের প্রয়োজন হয়েছিল। গত দেড় বছরে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ইনসাফের পক্ষে রায় দিয়েছেন তরুণেরা।তিনি আরো বলেন-  বিএনপির উদ্দেশে বলেন, ‘ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বেঁচে থাকার কার্ড দেবেন। ইভটিজিং ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের কার্ড দেবেন। তাহলে মানুষের কাজে লাগবে। রাজনৈতিক দলের দায়িত্ব কার্ড দেওয়া নয়। এটি ইউনিয়ন পরিষদ ও সমাজসেবা অধিদপ্তরের কাজ। পরে তিনি সকলের কাছে ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়ি পাল্লায় ভোট প্রার্থনা করেন।  সমাবেশে বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, বিজনেস ফোরামের কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান সোহাগ, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবী। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপি এর সভাপতিত্বে ও ঝলম দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমির সাইফুল সালেহীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আশরাফুজ্জামান মোল্লা, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সেক্রেটার মাইন উদ্দিন সোহাগ, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক নেতা এড.আশিকুর রহমান, মৈশাতুয়া ইউনিয়নের জামায়াতের আমির  মো,মহিন উদ্দিন, জাহাঙ্গীর আলম মিয়াজী এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা ও ঝলম দক্ষিণ ইউনিয়ন জামায়াত এবং শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি মুক্ত পরিবেশ তৈরি করতে হবে  – ড.সরওয়ার সিদ্দিকী 

আপডেট সময় ০১:০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬