ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

ভোট দিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ জন বন্দী

 রাজশাহী কেন্দ্রীয় কারাগারে থাকা বন্দীদের মধ্যে ২০৪ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। এই কারাগারে মোট হাজতি ও কয়েদি সংখ্যা প্রায় ২,৬০০। তবে ভোটের জন্য নাম নিবন্ধন করেছিলেন মাত্র ২৭৩ জন।
কারা কর্তৃপক্ষ জানায়, বন্দীদের মধ্যে অর্ধেক সাজাপ্রাপ্ত কয়েদি এবং অর্ধেক বিচারাধীন হাজতি। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা কয়েদিদের অনেকেই ভোটার হতে পারেননি। এছাড়া, কারাগারে নাম নিবন্ধন করলে জামিনে বের হলে বাইরে ভোট দেওয়া যাবে না। এই কারণে অনেক হাজতি ও কয়েদি নাম নিবন্ধন করেননি।
নাম নিবন্ধন করা ২৭৩ জনের মধ্যে ২০৪ জনের ব্যালট ভোটের জন্য যাচাই করা হয় এবং পোস্ট অফিসে পাঠানো হয়েছে। নিবন্ধনের পর ৩২ জন জামিনে মুক্তি পেয়ে ভোট দিতে পারেননি।
কারাগারে রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ ও রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল হক বন্দী রয়েছেন। তবে তারা ভোট দিতে চাননি, কারণ নামই নিবন্ধন করেননি।
সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, “ভোট দিতে ইচ্ছুক বন্দীদের জন্য আমরা নাম নিবন্ধনের সুযোগ দিয়েছিলাম। যারা চাইনি, তাদের জোর করা হয়নি। ভোট দেওয়া ব্যক্তিদের ব্যালট পোস্ট অফিসে পাঠানো হয়েছে।”
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

ভোট দিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ জন বন্দী

আপডেট সময় ০১:০১:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬