সংবাদ শিরোনাম ::
বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০ বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মা’দ’ক কারবারি গ্রেপ্তার মাদক ও সামাজিক অবক্ষয় রোধে মুরাদনগরে জনসমাবেশ পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান

কসবায় ধানের শীষের পক্ষে বায়েক ইউনিয়ন ছাত্রদলের নির্বাচনী প্রচারণা

  • কসবা প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩০ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নে ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছে বায়েক ইউনিয়ন ছাত্রদল।
 বায়েক ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী মুশফিকুর রহমানের সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। বায়েক ইউনিয়ন ছাত্রদলের একটি অংশের উদ্যোগে আয়োজিত এই প্রচারণায় ইউনিয়নের ০১, ০৩, ০৫, ০৬, ০৭, ০৮ ও ০৯ নম্বর ওয়ার্ডের সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষে ভোট প্রার্থনা করা হয়।
প্রচারণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম সজল, ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত সদস্য হিসেবে কাজ করছেন।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া ও অংশগ্রহণ দেখে তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।
এ সময় বায়েক ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোঃ তানভীর হোসেন, বায়েক ইউনিয়ন ছাত্রদলের সদস্য মোঃ মহিউদ্দিন মোশারফসহ স্থানীয় ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
প্রচারণা শেষে নেতৃবৃন্দ প্রতিটি ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনের দিন পর্যন্ত ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০

কসবায় ধানের শীষের পক্ষে বায়েক ইউনিয়ন ছাত্রদলের নির্বাচনী প্রচারণা

আপডেট সময় ০৬:০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬