কুড়িগ্রাম-১ আসনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দলীয় নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে তার নিজ বাড়ির আঙিনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ সাইফুর রহমান রানার সহধর্মিণী শামীমা রহমান আপন। তিনি উপস্থিত ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক সভাপতি প্রভাষক মো. ফরহাদ হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আকাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুল হক এবং নাগেশ্বরী পৌর যুবদলের সদস্য মোজাফফর হোসেন। এছাড়া রামখানা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ জনতা বৈঠকে অংশ নেন।
কুড়িগ্রাম প্রতিনিধি 





















