ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

কালিহাতীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা চেঁচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কামাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে। অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ে আসার পর ওই শিক্ষিকাকে স্থানীয় বাসিন্দা কামাল হোসেন জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা ঘটনাটি টের পেয়ে দ্রুত এগিয়ে এসে অভিযুক্তকে আটক করেন।

পরে খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তিনি এলেঙ্গা পৌরসভার মশিন্দা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

কালিহাতীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

আপডেট সময় ০৮:৫২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬