ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

বোরহানউদ্দিনে নৌ বাহিনীর অভিযানে নিখোঁজ শিশু রিয়াদ উদ্ধার 

ভোলার,বোরহানউদ্দিনে নৌ বাহিনীর বিশেষ অভিযানে ঝিনাইদহ থেকে পাচারের উদ্দেশ্যে বোরহানউদ্দিনে নিয়ে আসা নিখোঁজ শিশু রিয়াদ হোসেন (১২) কে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফারুকের বাড়ির সামনে থেকে তাকে উদ্ধার করা হয়।
নৌ কন্টিনজেন্ট বোরহানউদ্দিন সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু এলাকা থেকে গত মাসে রিয়াদ নামে ওই শিশুটি পাচারের উদ্দেশ্যে বিক্রি হয়ে যায়। নিখোঁজ থাকা অবস্থায় পরিবারের সদস্যদের খোঁজাখুজির এক পর্যায়ে জানতে পারে শিশু রিয়াদ হোসেনের চাচা সুমন আলী তাকে সাথে করে বিক্রির উদ্দেশ্যে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় নিয়ে আসে।
সুমন আলী,শিশু রিয়াদের পরিবারকে জানায় ভোলায় আসার পরে বোরহানউদ্দিন পৌর বাজারের নুর মার্কেট এলাকা থেকে রিয়াদ হারিয়ে গেছে। এ সংবাদ পাওয়ার পর পরিবারের সদস্যরা রিয়াদ কে খুজতে হরিনাকুন্ডু এলাকা থেকে বোরহানউদ্দিনে চলে আসে এবং আশেপাশের এলাকাগুলোতে খোঁজাখুজি করে শিশু রিয়াদ কে না পেয়ে পরিবারের সদস্যরা একদিন পর সুমন কে সাথে নিয়ে ঝিনাইদহে ফিরে যান। এরপর শিশুটির পরিবার হরিনাকুন্ডু থানায় গিয়ে একটি মামলা দায়ের করেন। কিছুদিন পর শিশু রিয়াদের সন্ধানের লক্ষ্যে তার নিকট আত্মীয়-স্বজন আবারো ভোলার বোরহানউদ্দিনে আসে। এরপর তারা জানতে পারে অভিযুক্ত সুমন শিশু রিয়াদ কে সাথে নিয়ে দেউলা ইউনিয়নের মজম বাজার এলাকায় ঝর্ণা (হিজরার) বাসায় অবস্থান করেছে।
শিশু রিয়াদের স্বজনরা বিষয়টি বাংলাদেশ নৌবাহিনী বোরহানউদ্দিন কন্টিনজেন্ট কে জানালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী বোরহানউদ্দিন কন্টিনজেন্ট কর্তৃক বিভিন্ন মাধ্যমে গোয়েন্দা তৎপরতা জোরদার করে সন্দেহভাজন ঝর্ণা (হিজড়ার) এলাকায় লেঃ কমান্ডার আহমেদ অনাবিল (এল), বিএন-এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে কিন্তুু তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী বোরহানউদ্দিন কন্টিনজেন্ট আজ ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানা এলাকা হতে পাচারের উদ্দেশ্যে নিখোঁজ শিশু রিয়াদ হোসেন কে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবস্থিত মোঃ ফারুক এর বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত শিশুটিকে পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস এর উপস্থিতিতে প্রয়োজনীয় মুচলেকা গ্রহণপূর্বক নিকট আত্মীয়দের নিকট হস্তান্তর করা হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

বোরহানউদ্দিনে নৌ বাহিনীর অভিযানে নিখোঁজ শিশু রিয়াদ উদ্ধার 

আপডেট সময় ০৬:৩৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬