ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

মোজাম্বিকের বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১৪ বার পড়া হয়েছে

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মোজাম্বিকের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। দেশটির বন্যাদুর্গত জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শাফি গতকাল মোজাম্বিকের রাজধানী মাপুটোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মানুয়েলা দোস সান্তোস লুকাসের হাতে স্থানীয় মুদ্রায় ১০ লাখ টাকার সমমূল্যের একটি চেক হস্তান্তর করেন। মাপুটোতে পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

উল্লেখ্য, টানা এক মাসের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় মোজাম্বিকে ফসল, জীবিকা ও যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেশটিতে মারাত্মক মানবিক সংকট দেখা দিলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি মানবিক সহায়তার আহ্বান জানায় মোজাম্বিক সরকার।

চেক হস্তান্তরকালে হাইকমিশনার শাহ আহমেদ শাফি মোজাম্বিকের জনগণ ও সরকারের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। তিনি বন্যাদুর্গত মানুষের দ্রুত এই দুর্ভোগ কাটিয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, এ সহায়তা মোজাম্বিকের জনগণ ও সরকারের প্রতি বাংলাদেশের জনগণ ও সরকারের সংহতি ও বন্ধুত্বের প্রতীক মাত্র। অনুষ্ঠানে মোজাম্বিকে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ইউসুফ মিরালি উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

মোজাম্বিকের বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ

আপডেট সময় ০২:৫৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬