কুড়িগ্রাম-১ আসনে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ভূরুঙ্গামারী উপজেলা সদরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা বাসস্ট্যান্ডে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের রঙিন ব্যানার ঝুলতে দেখা গেছে, যা নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপন্থী।
সরেজমিনে বাসস্ট্যান্ড এলাকা ঘুরে দেখা যায়, সেখানে মোট চারটি রাজনৈতিক দলের প্রার্থীর ব্যানার টাঙানো হয়েছে। নির্বাচনী বিধি অনুযায়ী প্রচার সামগ্রী সাদা-কালো হওয়ার নিয়ম থাকলেও অধিকাংশ প্রার্থী তা মানছেন না। দেখা গেছে, কেবল জামায়াতে ইসলামীর প্রার্থীর ব্যানারটি বিধি মোতাবেক সাদা-কালো রঙে তৈরি।
অন্যদিকে, অপর তিন প্রার্থীর ব্যানারই রঙিন। রঙিন ব্যানার ব্যবহারকারী দলগুলোর মধ্যে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থীদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। জনাকীর্ণ এই পয়েন্টে প্রকাশ্যে এমন আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় স্থানীয় সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 




















