জাতীয় প্রেসক্লাবে ‘গণমাধ্যম দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত সহযোগিতার লক্ষ্যে একটি বিশেষ হটলাইন নম্বর (০৯৬৪৪১১১৪৪৪) উদ্বোধন করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই হটলাইন সেবার শুভ উদ্বোধন করেন। সাংবাদিকতা পেশাকে নিরাপদ, পরিশুদ্ধ এবং মর্যাদাপূর্ণ করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও জাতীয় দৈনিক ভোরের আকাশ পত্রিকার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন এবং মহাসচিব আবদুল গণি। এছাড়া দেশের বিভিন্ন স্তরের জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
এখন থেকে পেশাগত দায়িত্ব পালনকালে যেকোনো জরুরি প্রয়োজনে বা নিরাপত্তার স্বার্থে সাংবাদিকরা এই হটলাইন নম্বরে যোগাযোগ করে সহায়তা নিতে পারবেন।
সোলাইমান খান 




















