ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে ম্যানেজার মোশারফের রাজত্ব, তেল ও রুট বাণিজ্যে অনিয়মের অভিযোগ আওয়ামী লীগ সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: শামা ওবায়েদ স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন: সাদিক কায়েম ট্রাম্পের যোগাযোগের চেষ্টা উপেক্ষা কিমের, বাড়াচ্ছেন পারমাণবিক অস্ত্রের মজুত অবসরের এক দিন আগে পদোন্নতি, পরদিন এমডির পদে আবেদন চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর আঞ্চলিক পরিচালক পদে সমর্থন চাইতে ঢাকায় ভুটানের সাবেক প্রধানমন্ত্রী মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ পঞ্চগড়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ময়মনসিংহে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের আলোচনা সভা অনুষ্ঠিত

তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৮১ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতার কঠোর সতর্কবার্তা সত্ত্বেও তিনি তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে এখনো আশাবাদী। ইরানের সর্বোচ্চ নেতা আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের ওপর যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হামলা হলে তা গোটা অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করবে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত মাসে সরকারবিরোধী বিক্ষোভ দমনে ইরানি কর্তৃপক্ষের প্রাণঘাতী অভিযানের পর ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি দেন।

সেই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী বহর পাঠানোর নির্দেশও দেন।
রবিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সাম্প্রতিক বিক্ষোভগুলোকে একটি ‘অভ্যুত্থান’-এর সঙ্গে তুলনা করেন।
তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর কোনো ধরনের হামলা চালায়, তাহলে তা ব্যাপক সংঘাতের সূচনা করবে। খামেনির ভাষায়, ‘আমেরিকানদের জানা উচিত, তারা যদি যুদ্ধ শুরু করে, তবে সেটি একটি আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে।

একই সঙ্গে তিনি ইরানের জনগণকে উদ্দেশ করে বলেন, ট্রাম্পের বক্তব্যে ভীত হওয়ার কোনো কারণ নেই। খামেনির দাবি, বিক্ষোভকারীরা পুলিশ, সরকারি স্থাপনা, আইআরজিসির কেন্দ্র, ব্যাংক ও মসজিদে হামলা চালিয়েছে এবং কোরআন পুড়িয়েছে। তার মতে, এসব ঘটনা ছিল একটি অভ্যুত্থানের মতো, যা ইতিমধ্যে দমন করা হয়েছে।

ইরানি নেতার এই সতর্কবার্তা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘অবশ্যই তিনি এমনটাই বলবেন।

এরপর তিনি যোগ করেন, ‘আমি আশা করি, আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব। যদি চুক্তি না হয়, তাহলে দেখা যাবে কী হয়।
ইরানে মূলত ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের বিরুদ্ধে অসন্তোষ থেকেই বিক্ষোভের সূচনা হয়। তবে অল্প সময়ের মধ্যেই তা একটি বড় সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। ইরানি নেতৃত্ব এই আন্দোলনকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উসকানিতে সৃষ্ট ‘দাঙ্গা’ বলে আখ্যা দিয়েছে।

এদিকে রবিবার ইরানি কর্তৃপক্ষ ২৬ বছর বয়সী বিক্ষোভকারী এরফান সোলতানিকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছে বলে তার আইনজীবী জানিয়েছেন।

এর আগে ওয়াশিংটন সতর্ক করে বলেছিল, তিনি মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছেন এবং কোনো সরকারবিরোধী বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হলে যুক্তরাষ্ট্র হামলার পথেও যেতে পারে।

ইরানি কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের জানুয়ারিতে এরফান সোলতানিকে ইরানের ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণা চালানো এবং জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। যদিও তেহরানের দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগে মৃত্যুদণ্ডের বিধান নেই এবং তাকে কখনোই মৃত্যুদণ্ড দেওয়া হয়নি।

সূত্র : ফ্রান্স ২৪

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে ম্যানেজার মোশারফের রাজত্ব, তেল ও রুট বাণিজ্যে অনিয়মের অভিযোগ

তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প

আপডেট সময় ০৫:১৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬