ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

তীব্র শীতে কিয়েভে আবারও হামলা রাশিয়ার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত এক সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই তীব্র শীতের মধ্যে কিয়েভে রাশিয়ার হামলা আবার শুরু হয়েছে। মঙ্গলবার ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
রাতের তাপমাত্রা কিয়েভে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াসে এবং খারকিভে মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

গত বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঠান্ডা আবহাওয়ার সময়ে কিয়েভ ও অন্যান্য শহরে হামলা বন্ধে সম্মত হয়েছেন।

ক্রেমলিনও জানিয়েছিল, যুদ্ধবিরতি রবিবার পর্যন্ত কার্যকর থাকবে। তবে ইউক্রেনের দাবি, মস্কো যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়েছে।
কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে জানিয়েছেন, ‘প্রচণ্ড শীতের রাতে কিয়েভে রাশিয়া আবারও বড় ধরনের হামলা চালিয়েছে।’

তিনি রাজধানীর বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার পরামর্শ দিয়েছেন।

পরে তিনি আরো জানান, এই হামলায় দুজন আহত হয়েছেন। আঞ্চলিক সামরিক প্রধান ওলেগ সিনেগুবভ জানান, পূর্বাঞ্চলীয় খারকিভেও রাশিয়ার গোলাবর্ষণে দুইজন আহত হয়েছেন। তিনি লিখেছেন, কয়েক ঘণ্টার হামলায় মূলত জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করা হয়েছিল। উদ্দেশ্য ছিল ‘সর্বোচ্চ ধ্বংসযজ্ঞ চালানো এবং তীব্র তুষারপাতের মধ্যে শহরকে তাপহীন করা।

২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের চার বছর পূর্ণ হবে। রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা বুধবার আবুধাবিতে শুরু হওয়ার কথা রয়েছে। তবে ভূখণ্ড ইস্যুতে এখনো কোনো সমাধান হয়নি। রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে চায়, কিন্তু কিয়েভ তা প্রত্যাখ্যান করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

তীব্র শীতে কিয়েভে আবারও হামলা রাশিয়ার

আপডেট সময় ০৪:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬