ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

কোন বাদামে কেমন উপকার

  • লাইফস্টাইল
  • আপডেট সময় ০৫:৩৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৬৭৮ বার পড়া হয়েছে

বাদাম খুবই জনপ্রিয় একটি সুপারফুড। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি উপকারিতাও অনেক। তবে সব বাদাম এক নয়। একেক বাদামে একেকরকম পুষ্টিগুণ থাকে। নিয়মিত বাদাম খেলে স্বাস্থ্যের উপকার হবে। ভারতীয় পুষ্টিবিদ লিমা মহাজন জানিয়েছেন, নিয়মিত কোন বাদাম খেলে কতটা উপকারিতা মেলে। যেমন-

কাঠবাদাম

কাঠবাদামে ভিটামিন-ই এবং অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে। নিয়মিত ৬টি করে পানিতে ভেজানো কাঠবাদাম খেলে তা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। সেই সঙ্গে স্মৃতিশক্তি উন্নত করে। এর পাশাপাশি এই বাদাম ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। হৃদরোগের ঝুঁকি কমাতেও কার্যকরী কাঠবাদাম।

আখরোট

আখরোটকে বলা হয় ‘ব্রেন ফুড’। কারণ এতে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। নিয়মিত ৩-৪টি আখরোট খেলে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকে। মস্তিষ্কের প্রদাহ কমাতেও আখরোট বেশ উপকারী । এছাড়া আখরোট খেলে ঘুমও ভাল হয়।

কাজুবাদাম

কাজুবাদামে প্রচুর পরিমাণে আয়রন এবং জ়িঙ্ক রয়েছে। নিয়মিত ৩টি করে কাজুবাদাম খেলে তা রক্তস্বল্পতা দূর হয়। নিয়মিত এই বাদাম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই বাদাম হাড় মজবুত রাখতেও সাহায্য করে।

পেস্তাবাদাম

ফাইবার এবং প্রোটিনে সমৃদ্ধ পেস্তাবাদাম চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। ওজন নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতেও এই বাদাম বেশ কার্যকর।

চিনাবাদাম
এই বাদাম সবচেয়ে সহজলভ্য ও দামেও সস্তা। চিনাবাদামে প্রচুর পরিমাণে প্রোটিন ও ভাল ফ্যাট রয়েছে।এটি শরীরের শক্তি বাড়ায় এবং পেশির গঠনে সাহায্য করে। নিয়মিত চিনাবাদাম খেলে ডায়াবেটিসের ঝুঁকিও অনেকটা কমে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

কোন বাদামে কেমন উপকার

আপডেট সময় ০৫:৩৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬