ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে ম্যানেজার মোশারফের রাজত্ব, তেল ও রুট বাণিজ্যে অনিয়মের অভিযোগ আওয়ামী লীগ সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: শামা ওবায়েদ স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন: সাদিক কায়েম ট্রাম্পের যোগাযোগের চেষ্টা উপেক্ষা কিমের, বাড়াচ্ছেন পারমাণবিক অস্ত্রের মজুত অবসরের এক দিন আগে পদোন্নতি, পরদিন এমডির পদে আবেদন চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর আঞ্চলিক পরিচালক পদে সমর্থন চাইতে ঢাকায় ভুটানের সাবেক প্রধানমন্ত্রী মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ পঞ্চগড়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ময়মনসিংহে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের আলোচনা সভা অনুষ্ঠিত
বোর্ড অফ পিস

স্থায়ী সদস্যপদের জন্য ১০০ কোটি ডলার চাঁদা দাবি ট্রাম্পের, ব্যঙ্গ পুতিনের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৭১২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অফ পিস’-এ স্থায়ী সদস্য হতে বিশ্বনেতাদের কাছ থেকে ১০০ কোটি ডলার চাওয়া হয়েছে। এরপরই ট্রাম্প বুধবার দাবি করেছেন, ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে সম্মতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই এ নিয়ে রসিকতা করেন রুশ প্রেসিডেন্ট।

মস্কোতে একটি মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে পুতিন বলেন, ‘রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রস্তাবটি খতিয়ে দেখতে এবং কৌশলগত অংশীদারদের সঙ্গে আলোচনা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এরপরই আমরা আমন্ত্রণের জবাব দিতে পারব।’ ট্রাম্পের এই ‘বোর্ড অব পিস’-এ স্থায়ী সদস্য হতে বিশ্বনেতাদের কাছ থেকে চাওয়া ১০০ কোটি ডলার নিয়ে কটাক্ষ করে পুতিন বলেন, এই অর্থ দেওয়া যেতে পারে যুক্তরাষ্ট্রে জব্দ করা রুশ সম্পদ থেকেই। এমনকি সেই অর্থ ইউক্রেন যুদ্ধ শেষে ক্ষতিগ্রস্ত অঞ্চল পুনর্গঠনেও ব্যবহার করা যেতে পারে। গাজা পুনর্গঠন তদারকির জন্য প্রস্তাবিত হলেও, এই বোর্ডের কার্যপরিধি শুধু গাজাতেই সীমাবদ্ধ নয় বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের বিকল্প হিসেবে গড়ে তোলার আশঙ্কায় ইতিমধ্যে ফ্রান্সসহ কয়েকটি মার্কিন মিত্র দেশ উদ্বেগ প্রকাশ করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে ম্যানেজার মোশারফের রাজত্ব, তেল ও রুট বাণিজ্যে অনিয়মের অভিযোগ

বোর্ড অফ পিস

স্থায়ী সদস্যপদের জন্য ১০০ কোটি ডলার চাঁদা দাবি ট্রাম্পের, ব্যঙ্গ পুতিনের

আপডেট সময় ০৩:১৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬