যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করে ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে সম্মত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইসরায়েলের।
‘বোর্ড অব পিস’ একটি আন্তর্জাতিক উদ্যোগ, যার লক্ষ্য বিশ্বব্যাপী সংঘাতের সমাধান করা।
এই উদ্যোগের সূচনা হিসেবে গাজা উপত্যকার পরিস্থিতি সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হবে। বোর্ডটির আজীবন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ডোনাল্ড ট্রাম্প।
তবে কূটনীতিকদের একটি অংশ আশঙ্কা প্রকাশ করেছেন, এই বোর্ড জাতিসংঘের চলমান শান্তি কার্যক্রম ও কূটনৈতিক উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
ইসরায়েলের পাশাপাশি ইতিমধ্যে আর্জেন্টিনা, আজারবাইজান, বেলারুশ, হাঙ্গেরি, কাজাখস্তান, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত এবং ভিয়েতনাম ট্রাম্পের এই উদ্যোগে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছে।
অনলাইন ডেস্ক 

























