ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচন পরবর্তী সহিংসতা ও হামলার প্রতিবাদে ডাকসুর সংবাদ সম্মেলন সহজ ম্যাচ কঠিন করে জিতল ইংল্যান্ড যাদুকাটার পাড়ে বসন্তের আগুনরঙা উৎসব বিএনপির নেতা কর্মীদের সতর্ক করলেন লালপুরের নেতা পাপ্পু তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা আমি এমপি না হলেও চাঁপাইনবাবগঞ্জের ইশতেহার বাস্তবায়নে কাজ করব- হারুন অর রশিদ ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: ​ শেখ রেজাউল ইসলাম এমপি আল্লাহ আমাদের সঙ্গে আছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী বিয়ের দাওয়াত না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, এক প্রবাসী নিহত কর্মজীবী ভোটারদের ঢাকায় ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ আয়োজন করা হয়। অংশগ্রহণকারী অভিভাবকদের সংখ্যা বেশি হওয়ায় স্থানসংকুলান না হওয়ায় অনুষ্ঠানটি প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে স্থানান্তর করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তফা। বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীরা মোবাইল ডিভাইসের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে। অভিভাবকদের উচিত সন্তানদের মোবাইল ফোন থেকে দূরে রাখা এবং তাদের পড়ালেখার প্রতি মনোযোগী করে তোলা। বাসা-বাড়িতে পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরি করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় আড্ডা ও অনৈতিক সঙ্গ থেকে দূরে রাখতে পরিবারকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, বাড়ির কাজ তদারকি এবং শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়েও অভিভাবকদের পরামর্শ দেন তিনি।
সমাবেশে উপস্থিত অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে নানা পরামর্শ প্রদান করেন এবং শিক্ষকদের উদ্যোগের প্রশংসা করেন। শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে সমাবেশ শেষ হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচন পরবর্তী সহিংসতা ও হামলার প্রতিবাদে ডাকসুর সংবাদ সম্মেলন

প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬