ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার বোরহানউদ্দিনে ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ- মামলার আধঘণ্টায় প্রধান শিক্ষকসহ দুই আসামি আটক তিস্তাপাড়ের আর্তনাদ: বানের পানিতে বন্দি জীবনে এক অসহায় মায়ের কান্না বাঘায় স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার  নওগাঁর রাণীনগরে আন্ত:জেলা চোর চক্রের আরো ৩ সদস্য আটক, ৫টি গরু উদ্ধার ফাইনালের পর ফের কাতারে স্পেন-আর্জেন্টিনা লড়াইয়ের সম্ভাবনা আত্রাইয়ে উপজেলা চত্বর থেকে বিএনপি নেতার মোটরসাইকেল চুরি ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী কারাগারে

ফের ‘ডন’ হয়ে ফিরবেন শাহরুখ, তবে এক শর্তে!

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৬৩১ বার পড়া হয়েছে

বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডন’-এ আবারও দেখা যেতে পারে শাহরুখ খানকে। দীর্ঘ জল্পনার পর ‘ডন থ্রি’ সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গেছে। তবে এই প্রজেক্টে ফেরার জন্য নির্মাতা ফারহান আখতারের কাছে বিশেষ একটি শর্ত দিয়েছেন বলিউড বাদশা।

ভারতীয় গণমাধ্যমের দাবি, ‘ডন থ্রি’ সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখের মূল শর্ত হলো কোনো দক্ষিণী পরিচালককে এই প্রজেক্টে যুক্ত করা। মূলত ‘জাওয়ান’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর শাহরুখ মনে করছেন, কোনো দক্ষিণী নির্মাতা এই অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনা করলে তাতে নতুন মাত্রা যোগ হবে। গুঞ্জন রয়েছে, পরিচালক হিসেবে শাহরুখের প্রথম পছন্দ ‘জাওয়ান’ খ্যাত নির্মাতা অ্যাটলি কুমার। উল্লেখ্য, এই ফ্র্যাঞ্চাইজির আগের দুটি সিনেমা পরিচালনা করেছিলেন ফারহান আখতার।

এর আগে ‘ডন থ্রি’ সিনেমার জন্য অভিনেতা রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হয়েছিল। তবে এখন শোনা যাচ্ছে, রণবীর এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন। ঘনিষ্ঠ সূত্রের দাবি, একের পর এক গ্যাংস্টার চরিত্রে অভিনয় করতে না চাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

পাশাপাশি মূল নায়িকা হিসেবে কিয়ারা আদভানির নাম শোনা গেলেও তিনিও সিনেমাটি থেকে সরে এসেছেন বলে জানা গেছে। কিয়ারার পরিবর্তে এখন অভিনেত্রী কৃতি শ্যাননকে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

গত বছর থেকেই ‘ডন থ্রি’ নিয়ে বলিউডে নানা আলোচনা চলছে। অমিতাভ বচ্চনের পর শাহরুখ খান এই চরিত্রে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে শাহরুখের শর্ত এবং নির্মাতা পরিবর্তনের গুঞ্জনে এই প্রজেক্ট নিয়ে নতুন করে রহস্য দানা বাঁধছে। যদিও এই সবকিছুর বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ফারহান আখতার বা এক্সেল এন্টারটেইনমেন্ট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

ফের ‘ডন’ হয়ে ফিরবেন শাহরুখ, তবে এক শর্তে!

আপডেট সময় ০৭:১৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬