ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

জেফার–রাফসান বিয়ে করেছেন আরও আগে

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৬৩৩ বার পড়া হয়েছে

সংগীত শিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের বিয়ের খবর এখন টক অফ দ্যা টাউন। দুই তারকার এই বিয়ে নিয়ে শোবিজ অঙ্গনে যেমন আলোচনা, নেটমাধ্যমে তেমন সমালোচনা। কিছুদিন ধরে গুঞ্জন চলছিলো তাদের বিয়ের; এরপর বুধবার অনুষ্ঠানের মুহূর্তগুলো প্রকাশ্যে আসলে সেই গুঞ্জনে সিলমোহর পড়ে। এরই সঙ্গে খবর মিলল, গেল বুধবার নয়, তারা বিয়ে করেছেন আরও আগে!

জেফার-রাফসানের বিয়েতে উপস্থিত এক পরিচালক সংবাদমাধ্যমে এমনটাই দাবি করেন। জানান, গত ১০ জানুয়ারি (শনিবার) তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। এর চারদিন পর (বুধবার) বন্ধু-আত্মীয়স্বজন নিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা সারেন।

জানা গেছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে তাদের বিয়ের আয়োজন করা হয়। সেই পরিচালকের দাবি অনুসারে, সেদিন ঘরোয়া আয়োজনেই হয় হলুদ ও বিয়ে আনুষ্ঠানিকতা। আর বুধবার হয় বড় পরিসরের আয়োজন; যেখানে গান আড্ডা ও অন্যান্য তারকাদের মিলমেলায় ভরে ওঠে অনুষ্ঠানটি।

জেফার রাফসানের এই বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বিনোদন অঙ্গনের অনেক তারকা। তাদের মধ্যে- মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, প্রীতম হাসান, শেহতাজ মুনিরা হাশেম, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

জেফার–রাফসান বিয়ে করেছেন আরও আগে

আপডেট সময় ০৪:৩১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬