ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

তিনদিনের ঈদ আনন্দ মেলার আয়োজন করবে ডিএনসিসি

ঈদের আনন্দ নগরবাসীর মাঝে ছড়িয়ে দিতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ জামাত, ঈদ আনন্দ মিছিল ও ৩ দিনব্যাপী ঈদ মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ডিএনসিসি নগরভবনে প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ আনন্দ মেলা আয়োজন সম্পর্কিত এক সভায় ৩ দিন ব্যাপী ঈদ আনন্দ মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, ঢাকার শেরেবাংলানগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। একই স্থানে তিন দিনব্যাপী ঈদ আনন্দ মেলার আয়োজন করা হবে। মেলায় শিশুদের জন্য থাকবে বিভিন্ন রাইড, খাবারের স্টল এবং উৎসবকেন্দ্রিক নানা পণ্যের স্টল।

ঈদ জামাত শেষে ঈদগাহ প্রাঙ্গণ থেকে ঈদ আনন্দ মিছিল শুরু হবে। মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক হয়ে খামারবাড়ি মোড় অতিক্রম করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হবে। মিছিল শেষে মানিক মিয়া অ্যাভিনিউতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য ঈদের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের ব্যবস্থাও রাখা হবে। ঈদ আনন্দ মিছিলে বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। মিছিলে শতাধিক ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ি ও গরুর গাড়ি অংশ নেবে। পাশাপাশি রঙিন ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে মিছিলকে বর্ণিল করে তোলা হবে। এছাড়া মোগল ও সুলতানি আমলের ইতিহাসভিত্তিক পাপেট শোর আয়োজন থাকবে। সভায় ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সহ ডিএনসিসির সকল বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

তিনদিনের ঈদ আনন্দ মেলার আয়োজন করবে ডিএনসিসি

আপডেট সময় ০২:৩৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬