ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহ কৃষি অধিদপ্তরে ৩৩২ পদের ১০০টিই শূন্য নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই

একসঙ্গে পথচলার সুন্দর এক গল্প শুরু হলো: রাফসান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪২:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৭২৪ বার পড়া হয়েছে

সব জল্পনার অবসান করে অবশেষে গাঁটছাড়া বাঁধলেন হালের শোবিজের চর্চিত যুগল জেফার রহমান ও রাফসান সাবাব। বুধবার (১৪ জানুয়ারি) বিয়ে করেছেন তারা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেফার ও রাফসান দুজনেই নিশ্চিত করেছেন।

বিয়ের একাধিক ছবি শেয়ার করে দেওয়া এক ফেসবুক পোস্টে রাফসান সাবাব লেখেন, ‘পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি; আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসঙ্গে পথচলার সুন্দর এক গল্প।’

এই পোস্টের মন্তব্যের ঘরে নবদম্পতিকে তাদের অনুরাগীরা জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানায়। সহকর্মী, বন্ধু-বান্ধব থেকে শুরু করে নেটিজেনরা তাদের নবদাম্পত্য জীবনের জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছে।

উল্লেখ্য, বছর দুই আগে এই দম্পতির প্রেমের গুঞ্জন বেশ শোরগোল ফেলে দেয় শোবিজে। বিশেষ করে রাফসানের প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘটনায় অনেকেই এর দায় হিসিবে জেফারের সঙ্গে এই উপস্থাপকের ঘনষ্ঠিতার বিষয়টিই এতদিন উল্লেখ করে আসছিল।

তবে তাদের প্রেমের বিষয়টি সবসময়ই অস্বীকার করে এসেছেন দুজন। বিয়ের আগে তাদের সম্পর্ক বরাবরই বন্ধুত্বের বলে উল্লেখ করেছেন রাফসান ও জেফার। বিভিন্ন অনুষ্ঠান কিংবা ঘরোয়া আড্ডায়ও তাদের একসঙ্গে উপস্থিত হতে দেখা যেত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহ কৃষি অধিদপ্তরে ৩৩২ পদের ১০০টিই শূন্য

একসঙ্গে পথচলার সুন্দর এক গল্প শুরু হলো: রাফসান

আপডেট সময় ০৭:৪২:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬