ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহ কৃষি অধিদপ্তরে ৩৩২ পদের ১০০টিই শূন্য নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই

ফারহান-পায়েলের ‘ইউ এন্ড মি ফরএভার’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:২০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৭৩০ বার পড়া হয়েছে

প্রেম, বিচ্ছেদ আর সম্পর্কের গভীর টানাপোড়েন নিয়ে ছোট পর্দায় নতুন এক অভিজ্ঞতার নাম ‘ইউ এন্ড মি ফরএভার’। দীর্ঘ ৩ দিন রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশনে টানা শুটিং শেষে নাটকটি এখন মুক্তির অপেক্ষায়। এই নাটকের মাধ্যমে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন বর্তমান সময়ের জনপ্রিয় জুটি ফারহান এবং কেয়া পায়েল।

শহুরে বাস্তবতাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই নাটকটিতে উঠে আসবে বর্তমান সময়ের ভালোবাসার এক ভিন্ন চিত্র। যেখানে রোমান্টিক আবহের পাশাপাশি থাকবে সম্পর্কের সূক্ষ্ম কিছু আবেগীয় দ্বন্দ্ব। নির্মাতা রাইয়ান মাহমুদ জানিয়েছেন, কেবল বিনোদন নয়, বরং দর্শকদের হৃদয়ে নাড়া দেবে এমন একটি গল্প উপহার দেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য।

নাটকটির চিত্রনাট্য লিখেছেন অবয়ব সিদ্দিকী। নির্মাতা টিমের মতে, প্রতিটি দৃশ্যই দর্শকদের মনে আলাদা জায়গা করে নেবে। এতে হাসি-ঠাট্টার পাশাপাশি সম্পর্কের এমন কিছু বাস্তব প্রশ্ন তোলা হয়েছে, যা সচরাচর এড়িয়ে যাওয়া হয়।

ইতোমধ্যেই জাগো এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজে নাটকটির টিজার ও পোস্টার প্রকাশিত হয়েছে, যা দর্শকদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। আগামী ১৩ তারিখ মুক্তি পেতে যাচ্ছে নাটকটির প্রমো। আর দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে ১৫ জানুয়ারি ‘ইউ এন্ড মি ফরএভার’ অবমুক্ত হবে জাগো এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহ কৃষি অধিদপ্তরে ৩৩২ পদের ১০০টিই শূন্য

ফারহান-পায়েলের ‘ইউ এন্ড মি ফরএভার’

আপডেট সময় ০৭:২০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬