ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

হোটেলের ব্যালকনিতে ফুরফুরে পরীমনি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৬৪৩ বার পড়া হয়েছে

ঢালিউড অভিনেত্রী পরীমনি রুপালি পর্দায় অভিনয় দক্ষতা দিয়ে যেমন সিনেমাপ্রেমী দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, ঠিক তেমনই সামাজিক মাধ্যমে নেটিজেনদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। যদিও রুপালি পর্দায় আর আগের মতো নিয়মিত দেখা যায় না অভিনেত্রীকে। তবে পর্দায় নিয়মিত না হলেও ব্যক্তিজীবনের নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন অভিনেত্রী।

সম্প্রতি অবকাশযাপনে মালয়েশিয়ায় অবস্থান করছেন পরীমনি। কাজের ব্যস্ততা থেকে বিরতি নিতেই বর্তমানে দেশের বাইরে সময় কাটাচ্ছেন তিনি। পর্দায় ফেরার পাশাপাশি সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করে ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন অভিনেত্রী।

সেখান থেকেই সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন পরীমনি। সেই ছবিগুলোর ক্যাপশনে একটি ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে পরীমনি লিখেছেন— ‘শীত নাই।’

সেখানে শেয়ার করা ছবিতে দেখা যায়, সমুদ্রতীরবর্তী একটি হোটেলের ব্যালকনিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন পরীমনি। অভিনেত্রীর পরনে রয়েছে ছোট প্যান্ট ও স্লিভলেস টপস, আর চোখে রোদচশমা। সমুদ্রের নীল জলরাশির পটভূমিতে তার এমন অবতার মুহূর্তেই নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।

সামাজিক মাধ্যমে পরীমনির সেই পোস্টের কমেন্টবক্সে নেটিজেনরা তার রূপের বেশ প্রশংসা করেছেন। এক নেটিজেন লিখেছেন—সবসময়ের মতোই অনন্যা। আরেক নেটিজেন লিখেছেন—আপনার হাসিটাই সব সৌন্দর্য বাড়িয়ে দেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

হোটেলের ব্যালকনিতে ফুরফুরে পরীমনি

আপডেট সময় ০৭:১৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬