ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

ইয়াশের ‘টক্সিক’ গার্ল কে এই বিট্রিজ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:১১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৬৫০ বার পড়া হয়েছে

কান্নাড সুপারস্টার ইয়াশ অভিনীত আসন্ন ‘টক্সিক’ সিনেমার টিজারে সাহসী অন্তরঙ্গ দৃশ্য ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিট্রিজ টাউফেনবাখ। কেউ এই টিজারে অভিনেত্রীকে সাহসী ও গল্পের প্রয়োজনে প্রয়োজনীয় বললেও, বড় একটি অংশ একে অশ্লীল আখ্যা দিয়ে বিট্রিজকে লক্ষ্য করে কড়া সমালোচনা শুরু করে।

বিতর্ক এখানেই থামেনি। আম আদমি পার্টির মহিলা শাখা বিষয়টি নিয়ে কর্ণাটক রাজ্য নারী কমিশনে অভিযোগ জানায় এবং সিবিএফসিকে টিজারটি পুনরায় পর্যালোচনার অনুরোধ করে।

সিনেমার পরিচালক গীথু মোহনদাস অবশ্য জানিয়েছেন, টিজারের দৃশ্যগুলো প্রাপ্তবয়স্ক দর্শকদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এবং এটি গল্পেরই অংশ।

টিজার প্রকাশ্যে আসার পর আলোচনা-সামালোচনার মাঝে অনেকেই এই অভিনেত্রী পরিচয়ও জানতে চেয়েছেন। তবে নির্মাতার বরাদ দিয়ে এনডিটিভিসহ ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, ২০১৪ সালে ‘কারাক্টার মডেল ট্যুর’-এর মাধ্যমে পেশাদার ক্যারিয়ার শুরু করেন বিট্রিজ টাউফেনবাখ। শুরুতে মডেলিং এবং পরে অভিনয়ে নাম লেখান ব্রাজিলিয়ান এই তারকা।

এছাড়া গায়িকা হিসেবেও তার বেশ পরিচিতি রয়েছে। বড় কোনো সিনেমায় অভিনয় না করলেও বিট্রিজ মূলত আন্তর্জাতিক ফ্যাশন ও মডেলিং-এ পরিচিত ছিলেন। সম্প্রতি ‘টক্সিক’ সিনেমার টিজার প্রকাশের পর বেশি আলোচনায় উঠে আসেন তিনি।

বিট্রিজের ইনস্টাগ্রাম প্রোফাইল খুললে লেখা আসছে ‘প্রোফাইল ইজনট আনঅ্যাবল’। তিনি এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও টিজার বিতর্কের সময়েই অ্যাকাউন্ট বন্ধ হওয়ায় বিষয়টি নিয়ে জল্পনা তুঙ্গে।

সব বিতর্কের মধ্যেও ‘টক্সিক’ ইতোমধ্যেই বছরের সবচেয়ে আলোচিত কান্নাড সিনেমাগুলোর একটি হয়ে উঠেছে। ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ১৯ মার্চ ২০২৬।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

ইয়াশের ‘টক্সিক’ গার্ল কে এই বিট্রিজ

আপডেট সময় ০৭:১১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬