ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

স্টার সিনেপ্লেক্সে আসছে ‘সুলতানাস ড্রিম’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৬৫২ বার পড়া হয়েছে

বাঙালি মুসলমান নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বিখ্যাত গ্রন্থ ‘সুলতানার স্বপ্ন’ অবলম্বনে নির্মিত অ্যানিমেশন চলচ্চিত্র ‘সুলতানাস ড্রিম’ এবার বাংলাদেশের দর্শকদের সামনে আসছে।

জানা গেছে, আগামী ১৬ জানুয়ারি স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।

স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত ৮৬ মিনিটের এই অ্যানিমেশন ছবির মূল নাম ‘এল সুয়েনো দে লা সুলতানা’। ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর স্পেনের সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর প্রিমিয়ার হয়।

এরপর ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভাল, গোয়া ফিল্ম ফেস্টিভাল, হামবুর্গ ও লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আয়োজনে প্রশংসিত হয় ছবিটি।
১৯০৫ সালে ইংরেজিতে প্রকাশিত বেগম রোকেয়ার ‘Sultana’s Dream’ পরবর্তীতে ১৯২২ সালে লেখক নিজেই বাংলায় অনুবাদ করেন। নারী স্বাধীনতা ও ক্ষমতায়নের কল্পজগৎ তুলে ধরা এই বৈপ্লবিক রচনাই সিনেমাটির মূল অনুপ্রেরণা।

ইসাবেল হারগুয়েরার প্রথম ফিচার ফিল্ম ‘সুলতানাস ড্রিম’-এর চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন জিয়ানমার্কো সেরা।

ছবিটিতে বাংলা, ইংরেজি, হিন্দি, ইতালিয়ান, স্প্যানিশ ও বাস্ক—ছয়টি ভাষা ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে মৌসুমী ভৌমিকের লেখা একটি গান, যার সংগীতায়োজন করেছেন তাজদির জুনায়েদ এবং কণ্ঠ দিয়েছেন দীপান্বিতা আচার্য।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

স্টার সিনেপ্লেক্সে আসছে ‘সুলতানাস ড্রিম’

আপডেট সময় ০৪:৪৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬