ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৬৪৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি ঢাকা-১৩ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী।

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে আজ বুধবার এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, আপনি মো. মামুনুল হক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা ১৮৬, ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।

আপনি গত ১৩ জানুয়ারি বিকেল ৫টায় অনুসারীদের নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন মর্মে একটি অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের (১২ ফেব্রুয়ারি) তিন সপ্তাহ সময়ের আগেই নির্বাচনি প্রচার-প্রচারণা, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৩ ও ১৮-এর লঙ্ঘন।

এ অবস্থায় উল্লিখিত বিধি লঙ্ঘনের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে নিজে বা একজন প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে নির্দেশনা দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ

আপডেট সময় ০৪:৪০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬