ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

আবারও কি এক হচ্ছেন অর্জুন-মালাইকা?

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৬২৭ বার পড়া হয়েছে

একসময় বলিউডের অন্যতম আলোচিত ‘পাওয়ার কাপল’ ছিলেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। দীর্ঘ ছয় বছরের সম্পর্কের পর ২০২৪ সালে তাদের সম্পর্কে ভাঙন ধরে। তবে বিচ্ছেদের পরও এই দুই তারকার সম্পর্ক নিয়ে একাধিকবার জল্পনা তৈরি হয়েছে বলিপাড়ায়।

বিশেষ করে মালাইকার বাবার প্রয়াণের সময় পাশে দাঁড়াতে ছুটে যান অর্জুন কাপুর, যা নতুন করে আলোচনার জন্ম দেয়।

তাদের বর্তমান সম্পর্কের সমীকরণ ঠিক কোথায় দাঁড়িয়ে, সে বিষয়ে এবার নিজেই মুখ খুললেন মালাইকা।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে মালাইকা বলেন, ‘আমার মনে হয়, রাগ, আঘাত, ক্রোধ—এই অনুভূতিগুলো নির্দিষ্ট সময় পর্যন্তই থাকে। প্রত্যেক মানুষের জীবনেই এমন মুহূর্ত আসে। আমরা সবাই মানুষ, তাই রাগ, কষ্ট বা হতাশা অনুভব করাটাই স্বাভাবিক।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই ধীরে ধীরে সেরে যায়। সময়ই সব ঠিক করে দেয়।’
দীর্ঘ সম্পর্কের পর বিচ্ছেদের পর সমীকরণ কেমন—এই প্রশ্নে মালাইকা স্পষ্ট করেন, ‘আসলে আলাদা কিছুই হয়নি। যা-ই হয়ে থাকুক না কেন, ও আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।

তবে আমি সত্যিই আমার অতীত নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। আবার ভবিষ্যতে কী হতে পারে, তা নিয়েও কিছু বলতে চাই না। এসব নিয়ে ইতিমধ্যেই অনেক কিছু লেখা হয়ে গেছে।’
মালাইকার এই বক্তব্যের পর ফের প্রশ্ন উঠছে—অর্জুন ও মালাইকার সম্পর্ক কি শুধুই অতীত, নাকি সময়ের সঙ্গে সঙ্গে নতুন কোনো সমীকরণের দিকেই এগোচ্ছে এই তারকা যুগল?

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

আবারও কি এক হচ্ছেন অর্জুন-মালাইকা?

আপডেট সময় ০৪:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬