ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

চিয়া সিডস খুবই উপকারী, তবু কাদের খাওয়া নিষেধ?

  • লাইফস্টাইল
  • আপডেট সময় ০৩:৪৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৬৮৬ বার পড়া হয়েছে

চিয়া সিডস আপনার স্বাস্থ্যের জন্য নিঃসন্দেহে উপকারী। প্রোটিন, ফাইবার, অ্যান্টি অক্সিডেন্ট, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের মতো প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর। বিশেষ করে ওজন কমানো থেকে শুরু করে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে চিয়া সিডস। প্রতিদিন ১-২ চামচ চিয়া সিডস খেলে একাধিক রোগের ঝুঁকি এড়ানো সম্ভব। কিন্তু এত উপকারিতা থাকা সত্ত্বেও সবার স্বাস্থ্যের জন্য চিয়া সিডস উপযোগী নয়। আপনি চাইলেই খেতে পারবেন না। কারা চিয়া সিডস এড়িয়ে চলবেন, কেন চলবেন তা জানা উচিত।

কারণ চিয়া সিডসে নিম্ন রক্তচাপের রোগীরা খেতে পারবেন না। আর উচ্চ রক্তচাপ রোগীর জন্য চিয়া সিডস ভীষণ উপযোগী। কিন্তু ব্লাডপ্রেশার যদি সবসময়ে কম থাকে, তাহলে এই বীজ না খাওয়াই ভালো। কারণ চিয়া সিডসে উচ্চমাত্রায় পটাশিয়াম ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা রক্তচাপ কমাতে সাহায্য করে। তাই নিম্ন রক্তচাপে এই বীজ খেলে প্রেশার আরও কমে গিয়ে কোনো বড় ধরনের বিপদ ঘটতে পারে।

এ ছাড়া অনেকেই হৃদরোগের ঝুঁকি কমাতে রক্ত পাতলা করার ওষুধ খেয়ে থাকেন। সে ক্ষেত্রে আর চিয়া সিডস খাওয়ার প্রয়োজন নেই। চিয়া সিডস রক্তকে পাতলা করে এবং রক্তকে জমাট বাঁধতে দেয় না। অ্যাসপিরিন বা রক্ত পাতলা করার ওষুধ খাওয়ার সঙ্গে চিয়া সিডস খেলে রক্তক্ষরণের ঝুঁকি বেড়ে যায়। তখন ছোটখাটো কাটাছেঁড়াতেও রক্ত থামার নাম নেবে না।

আবার যাদের কিডনির সমস্যা আছে, তারা চিয়া সিড খেতে পারবেন না। কারণ এর মধ্যে পটাশিয়াম, ফসফরাস ও অক্সালেটের মতো উপাদান রয়েছে। এগুলো কিডনিতে পাথর তৈরি করতে পারে। তার ওপর যদি পর্যাপ্ত পানি পান না করেন, তবে কিডনির সমস্যা আরও বেড়ে যাবে। তাই কিডনির রোগীদের চিয়া সিডস খাওয়ার আগে সতর্ক হওয়া প্রয়োজন।

এ ছাড়া চিয়া সিডস প্রচুর পরিমাণে পানি শোষণ করে থাকে। আপনার শরীর যদি ডিহাইড্রেটেড থাকে, তারপরও চিয়া সিডস খান, তখন সমস্যা আরও বেড়ে যাবে। কারণ চিয়া সিডসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা গ্যাস, পেটফাঁপা ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়িয়ে তুলতে পারে। তাই চিয়া সিডস খাওয়ার আগে ও পরে প্রচুর পরিমাণে পানি পান করুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

চিয়া সিডস খুবই উপকারী, তবু কাদের খাওয়া নিষেধ?

আপডেট সময় ০৩:৪৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬