ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

উপহারের টোপ দিয়ে বিবাহবার্ষিকীতেই বিচ্ছেদ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৬৩১ বার পড়া হয়েছে

বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণার পর একে একে সামনে আসছে সেলিনা জেটলির দাম্পত্য জীবনের অজানা অধ্যায়। স্মৃতিচারণে উঠে আসছে একের পর এক তিক্ত অভিজ্ঞতা। সম্প্রতি প্রাক্তন অভিনেত্রী জানিয়েছেন, তাদের ১৫তম বিবাহবার্ষিকীর দিনই তাকে বিচ্ছেদের নোটিশ ধরিয়ে দেন স্বামী পিটার।

সেলিনার দাবি, বিশেষ দিনটির সকালেও তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে তার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করা হবে।

উপহার দেওয়ার কথা বলে পিটার তাকে পোস্ট অফিসে নিয়ে যান। সেখানেই তার হাতে তুলে দেওয়া হয় বিচ্ছেদের নোটিশ।
এই ঘটনা আজও তাকে তাড়িয়ে বেড়াচ্ছে বলে জানিয়েছেন সেলিনা। তার কথায়, এত গুরুত্বপূর্ণ দিনে অনুভূতি নিয়ে এমন ছেলেখেলা ছিল সম্পূর্ণ পরিকল্পিত।

স্মৃতিচারণ করতে গিয়ে বারবার ভেঙে পড়ছেন তিনি।
এক বার্তায় সেলিনা জানান, গত বছরের ১১ অক্টোবর রাত ১টার সময় প্রতিবেশীদের সাহায্যে তিনি অস্ট্রিয়া ছাড়তে বাধ্য হন। নিজের সম্মান, সন্তান এবং ভাইয়ের নিরাপত্তার কথা ভেবেই দেশ ত্যাগ করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না বলে দাবি করেছেন তিনি।

নিরুপায় অবস্থায় হাতে খুব সামান্য অর্থ নিয়ে ভারতে ফিরে আসেন সেলিনা।

সেখান থেকেই তাকে নতুন করে জীবন শুরু করতে হচ্ছে।
সেলিনার আরো অভিযোগ, অস্ট্রিয়ার পারিবারিক আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাকে তিন সন্তানের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। এমনকি সন্তানদের প্রতিপালনের অধিকার থেকেও তিনি বঞ্চিত।

প্রাক্তন অভিনেত্রী আরো লিখেছেন, ‘আমার হৃদয় সম্পূর্ণ ভেঙে গেছে।’ তার দাবি, তার বিরুদ্ধে সন্তানদের উসকানি দেওয়া হচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে সন্তানদের থেকে তাকে দূরে রাখা হচ্ছে।

সূত্র: সংবাদ প্রতিদিন

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

উপহারের টোপ দিয়ে বিবাহবার্ষিকীতেই বিচ্ছেদ

আপডেট সময় ০৩:১৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬