ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

অবতরণের প্রস্তুতিকালে তীব্র ঝাঁকুনির কবলে ইতিহাদ এয়ারওয়েজ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৬৩৯ বার পড়া হয়েছে

থাইল্যান্ডের ফুকেট প্রদেশের একটি বিমানবন্দরে অবতরণের প্রস্তুতিকালে তীব্র ঝাঁকুনির মুখে পড়ে ইতিহাদ এয়ারওয়েজ পিজেএসসি–এর একটি ফ্লাইট। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম খাওসোদ।

প্রতিবেদন অনুযায়ী, ইওয়াই৪১৬ নম্বরের ফ্লাইটটি বুধবার আবুধাবি থেকে ছেড়ে আসে। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার–এর তথ্য অনুযায়ী, বিমানটি স্থানীয় সময় দুপুর ১২টায় ফুকেটে পৌঁছায়।

অবতরণের ঠিক আগে বিমানটি হঠাৎ প্রবল ঝাঁকুনির কবলে পড়ে। খাওসোদ পরে জানায়, প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষায় দেখা গেছে, বিমানে থাকা ১৬০ জন যাত্রীর মধ্যে কেউই গুরুতরভাবে আহত হননি। ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরের মহাব্যবস্থাপক মনচাই তানোদের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়।

এর আগে ২০২৪ সালে থাইল্যান্ডের আকাশসীমার ওপর দিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভয়াবহ ঝাঁকুনির মুখে পড়ে।

লন্ডন থেকে সিঙ্গাপুরগামী ওই ফ্লাইটটি জরুরি ভিত্তিতে ব্যাংককে অবতরণ করতে বাধ্য হয়। সেই ঘটনায় একজন যাত্রী নিহত হন এবং যাত্রী ও ক্রু সদস্যদের মধ্যে কয়েক ডজন মানুষ গুরুতর আহত হন।

সূত্র : আল-অ্যারাবিয়া

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

অবতরণের প্রস্তুতিকালে তীব্র ঝাঁকুনির কবলে ইতিহাদ এয়ারওয়েজ

আপডেট সময় ০৩:০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬