ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত : নজরুল ইসলাম

আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট আয়োজিত হলে বিএনপি তাতে ইতিবাচক সাড়া দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, আমরা সবার আগে সংস্কার চেয়েছি। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, বিএনপি বরাবরই রাষ্ট্রের গুণগত সংস্কারের পক্ষে। আমরা জাতীয় সংসদে নারীদের আসন বৃদ্ধির প্রস্তাব দিয়েছি।

অন্য দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, আমরা নারী প্রতিনিধিত্বের কথা বললেও অনেক দল, যেমন— জামায়াত একটি আসনেও নারীকে মনোনয়ন দেয়নি। সেখানে বিএনপি প্রকৃতপক্ষে নারী ক্ষমতায়নে বিশ্বাসী।

বৈঠকে প্রার্থিতা বাতিলের বিষয়টি নিয়ে সিইসির (প্রধান নির্বাচন কমিশনার) দৃষ্টি আকর্ষণ করেছে বিএনপির প্রতিনিধি দল। নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, সংবিধানে স্পষ্ট বলা আছে যে, কেউ দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু অনেক জায়গায় রিটার্নিং অফিসাররা আমাদের এবং অন্য দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছেন। বিষয়টি যেন আর জটিল না হয়, সেদিকে নজর দিতে বলেছি আমরা।

বিকেল ৪টায় শুরু হওয়া এই বৈঠকে বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ। নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া। বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত : নজরুল ইসলাম

আপডেট সময় ০৭:৩৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬