সংবাদ শিরোনাম ::
এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার ক্রীড়া কার্ডের সংখ্যা বাড়ছে, আরও ২০০ ক্রীড়াবিদ পাবেন ভাতা বিশ্বজুড়ে সাড়ে ২৫ কোটিরও বেশি মানুষ গাঁজাখোর! উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারকে গ্রেপ্তারের আবেদন টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন বাংলাদেশের

প্রতিদিন পরোটা খাওয়া শরীরের জন্য কতটা নিরাপদ?

  • জীবনযাপন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৬৩১ বার পড়া হয়েছে

সকালের নাশতা ঠিকভাবে না নিলে সারাদিন শরীর ও মন দুটোই ক্লান্ত অনুভূত হতে পারে। আমাদের দেশে সকালের নাশতায় পরোটা খুবই জনপ্রিয়। কিন্তু প্রশ্ন হলো, এটি কি স্বাস্থ্যকর, নাকি অজান্তে ক্ষতি করছে?

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডায়েটিশিয়ান বৈশালী ভার্মা ও পুষ্টিবিদ নিতি শর্মা পরোটার পুষ্টিগুণ ও সঠিক খাওয়ার পরামর্শ দিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে তৈরি করলে পরোটা মোটেও ক্ষতিকর নয়। এতে কার্বোহাইড্রেট ও ফাইবারের ভালো সমন্বয় থাকে, যা শক্তি জোগায়। দই, ডাল বা পনিরের সঙ্গে খেলে প্রোটিনের ঘাটতিও পূরণ হয়।

তবে সমস্যা তখন হয়, যখন পরোটা বানাতে অতিরিক্ত তেল ব্যবহার করা হয় বা প্রতিদিন একইভাবে খাওয়া হয়। দীর্ঘমেয়াদে এটি হজমের সমস্যা, ওজন বৃদ্ধি ও অন্যান্য জটিলতার কারণ হতে পারে। বিশেষজ্ঞরা নাশতায় বৈচিত্র্য আনার পরামর্শ দিচ্ছেন।

পরোটাকে স্বাস্থ্যকরভাবে তৈরি করার জন্য নিতি শর্মা কিছু পরামর্শ দিয়েছেন—

  • মিহি আটার বদলে গোটা গম বা মাল্টিগ্রেন আটা ব্যবহার করুন, এতে ফাইবার বেশি ও হজম সহজ হয়।
  • ভেতরে শাকসবজি দিয়ে স্টাফ করলে ভিটামিন ও মিনারেলও বাড়ে।
  • তেল ব্যবহার সীমিত রাখুন; দুইটি পরোটার জন্য অল্প তেলই যথেষ্ট।
  • অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণযুক্ত মশলা ব্যবহার করুন।
  • পরোটার সঙ্গে দই রাখুন, যা অন্ত্রের জন্য উপকারী।
  • চাইলে তাজা শাকসবজি বা ডাল যোগ করলে খাবার আরও পুষ্টিকর হয়।

তাই বলা যায়, পরোটা খারাপ নয়। তবে অস্বাস্থ্যকরভাবে খেলে ক্ষতির কারণ হতে পারে। সচেতনভাবে তৈরি ও খেলে সকালের নাশতা হতে পারে পুষ্টিকর ও স্বাস্থ্যকর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

প্রতিদিন পরোটা খাওয়া শরীরের জন্য কতটা নিরাপদ?

আপডেট সময় ০৭:৩৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬