সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

শীতে পাতে রাখতে পারেন ফুলকপির রেজালা, রেসিপি দেখুন

  • জীবনযাপন ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৬১৭ বার পড়া হয়েছে

শীতের সময়ে বাজারে নানা রকম শাক-সবজি পাওয়া যায়। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ফুলকপি। মাছ-মাংস খেয়ে এক ঘেয়ে লাগলে পাতে রাখতে পারেন শাক-সবজির কিছু রেসিপি। আর সে ক্ষেত্রে কাজে লাগাতে পারেন ফুলকপি।

শীতের এই সময়ে ফুলকপি ও পনিরের রেজালা সবার মন কেড়ে নেবে। তাই আজ জেনে নিন ফুলকপি ও পনিরের রেজালার রেসিপি।

উপকরণ

ফুলকপির রেজালা রান্না করতে নিতে হবে ৩০০ গ্রাম ফুলকপি, ৩০০ গ্রাম পনির, ১টি তেজপাতা, ১টি বড় এলাচ, ২টি ছোট এলাচ, ১টি দারুচিনির কাঠি, ৫-৬টি গোটা গোলমরিচ, ২-৩টি লবঙ্গ, ১ টেবিল চামচ পোস্ত, ৮-১০টি ভাঙা কাজু, ১ টেবিল চারমগজ, ১ চা চামচ সাদা তেল, ১০-১২টি কিশমিশ, ৩-৪টি শুকনা মরিচ, ২-৩টি কাঁচা মরিচ, ৩ টেবিল চামচ টক দই, ১ চা চামচ ঘি, ২-৩ টেবিল চামচ সাদা তেল, ১/২ চা চামচ কেওড়া জল, ১ চা চামচ চিনি এবং স্বাদমতো লবণ।

প্রণালী

ফুলকপি মাঝারি সাইজে কেটে নিন। অল্প লবণ দিয়ে ২-৩ মিনিট ফুলকপি ভাপিয়ে নিন। অল্প পানিতে পোস্ত, তিল, চারমগজ দানা ও কাজু ভিজিয়ে রাখুন। তারপর এগুলো কাঁচামরিচ, শুকনা মরিচ ও টক দইয়ের সঙ্গে মিশিয়ে পেস্ট করে নিন। মিহি করে বাটবেন।

এতেই অর্ধেক কাজ শেষ।
এবার কড়াইতে তেল গরম করুন। ফুলকপিগুলো অল্প ভেজে নিন। তারপরে ওই তেলেই পনির ভেজে নিন। তারপরে ওই তেলেই ঘি মেশান।

শুকনা মরিচ, তেজপাতা ও গোটা গরম মসলা ফোড়ন দিন। এর মধ্যে পোস্ত ও টকদইয়ের পেস্টটা মিশিয়ে দিন। মসলাটা লবণ দিয়ে ভালো করে কষে নিন। এরপরে এতে ভেজে রাখা পনির ও ফুলকপিগুলো মিশিয়ে দিন।

১/২ কাপ গরম পানি দিয়ে মিশ্রণটি ভালো করে কষে নিন। ঢাকনা দিয়ে ৫ মিনিট সিদ্ধ করে নিন। ৫ মিনিট পরে ঢাকনা সরিয়ে এতে মিশিয়ে দিন কেওড়া জল, চিনি ও গোলমরিচের গুঁড়া। আরো ৫ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নামিয়ে নিন। তৈরি ফুলকপি ও পনিরের রেজালা।

সূত্র : এই সময়

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

শীতে পাতে রাখতে পারেন ফুলকপির রেজালা, রেসিপি দেখুন

আপডেট সময় ০৭:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬