ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা

নেটিজেনদের কটাক্ষের শিকার হেমা মালিনী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৬৮৮ বার পড়া হয়েছে

বলিউড মেগাস্টার ধর্মেন্দ্রর মৃত্যুর পর থেকেই অনেকটা অন্তরালে ছিলেন হেমা মালিনী। প্রিয় মানুষের বিদায়ে ‘ড্রিম গার্ল’-এর বিষণ্ণতা ভক্তদের মন ছুঁয়েছিল। তবে সম্প্রতি এক ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চে হাজির হয়ে নেটিজেনদের প্রশংসা কুড়ানোর বদলে সমালোচনার মুখে পড়েছেন এই কিংবদন্তি অভিনেত্রী।

সম্প্রতি একটি স্পোর্টস প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন হেমা মালিনী। সেখানে বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেওয়ার কথা ছিল তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিচ্ছেন এবং হাতে ট্রফি দিচ্ছেন।

কিন্তু গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করার সময় তার মুখে এক চিলতে হাসিও ছিল না। অত্যন্ত গম্ভীর এবং প্রায় ‘গোমড়া’ মুখেই তিনি পুরস্কার বিতরণ সেরেছেন। মঞ্চে অভিনেত্রীর এমন অনমনীয় মুখভঙ্গি দেখে রীতিমতো হতাশ নেটিজেনরা। ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ট্রলিং।

একজন মন্তব্য করেছেন, ‘এত কষ্ট করে বাচ্চারা পুরস্কার পেল, আর আপনি এমন বিরক্তি নিয়ে দিচ্ছেন! এর চেয়ে পুরস্কার না দিলেই ভালো হতো।’ অন্য একজন প্রশ্ন তুলেছেন, ‘এভাবে গোমড়া মুখে কি কেউ পুরস্কার দেয়?’

তবে সমালোচনার ভিড়ে হেমার পক্ষ নিয়েও দাঁড়িয়েছেন অনেকে। তাদের মতে, ধর্মেন্দ্রর মৃত্যু শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী। জীবনসঙ্গীকে হারানোর শোক তাকে ভেতরে ভেতরে কুড়ে খাচ্ছে, যার ছাপ হয়তো বাইরে প্রকাশ পেয়েছে।

উল্লেখ্য, ধর্মেন্দ্রর মৃত্যুর পর এক আবেগঘন সাক্ষাৎকারে হেমা বলেছিলেন, ‘৫৭ বছর একজন মানুষের সঙ্গে কাটানোর পর তাকে ছাড়া থাকা কল্পনাও করতে পারি না। এই যন্ত্রণা এখনও কাটিয়ে উঠতে পারিনি। নিজেকে ঠিক রাখার চেষ্টা করছি, কিন্তু মনের দিক থেকে অনেক শক্ত মানুষও তো মাঝে মাঝে ভেঙে পড়ে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা

নেটিজেনদের কটাক্ষের শিকার হেমা মালিনী

আপডেট সময় ০৬:৫৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬