ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা

প্রাক্তন স্ত্রী ও প্রেমিকাকে নিয়ে হৃতিকের জন্মদিন উদযাপন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৬৯৭ বার পড়া হয়েছে

বলিউডের ‘গ্রিক গড’ খ্যাত অভিনেতা হৃতিক রোশানের জন্মদিন মানেই বিশেষ কিছু। তবে নিজের ৫২তম জন্মদিনে এক অন্যরকম নজির গড়লেন এই তারকা। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন পেছনে ফেলে এক ফ্রেমে ধরা দিলেন অভিনেতার প্রাক্তন স্ত্রী সুজান খান এবং বর্তমান প্রেমিকা সাবা আজাদ। সোমবার (১২ জানুয়ারি) হৃতিকের এই বিশেষ দিনটি উদযাপন করা হয় মাঝসমুদ্রে একটি বিলাসবহুল ইয়টে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃতিক নিজেই শেয়ার করেছেন সেই আনন্দঘন মুহূর্তের ছবিগুলো। সেখানে দেখা যায়, একদিকে প্রেমিকা সাবা আজাদের সঙ্গে হাসিমুখে পোজ দিচ্ছেন অভিনেতা, অন্যদিকে সেই একই আসরে উপস্থিত রয়েছেন প্রাক্তন স্ত্রী সুজান খান এবং তাদের দুই সন্তান হ্রেহান ও হৃদান। কেবল সুজানই নন, তার বর্তমান প্রেমিক অভিনেতা আরসলান গনিও শামিল হয়েছিলেন হৃতিকের এই আনন্দ আয়োজনে।

আয়োজনটি ছিল মূলত পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে। ইয়ট পার্টির ছবিতে আরও দেখা গেছে অভিনেতা জায়েদ খান, কুণাল কাপুর, সোনালি বেন্দ্রে এবং প্রযোজক গোল্ডি বেহলকে। কেক কাটার সময় ‘হ্যাপি বার্থডে’ গানে মুখর হয়ে ওঠে পুরো ইয়ট।

প্রাক্তন স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি সুজান খান। হৃতিকের পোস্টের মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘তোমার জন্য সবচেয়ে সুন্দর ও আশীর্বাদপুষ্ট একটি বছর কামনা করি। ভালোবাসা আর হাসিতে ভরে থাকুক তোমার চারপাশ।’

পিছিয়ে ছিলেন না প্রেমিকা সাবা আজাদও। হৃতিকের সঙ্গে কাটানো কিছু ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করে তিনি লেখেন, ‘তোমাকে হাসিখুশি দেখতে পাওয়ার চেয়ে বেশি আনন্দ আমাকে আর কিছু দেয় না। শুভ জন্মদিন আমার ভালোবাসা।’

উল্লেখ্য, ২০০০ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন হৃতিক ও সুজান। ২০১৩ সালে দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন তারা এবং ২০১৪ সালে তাদের আইনি বিচ্ছেদ ঘটে। তবে বিচ্ছেদ হলেও দুই সন্তানের লালন-পালন এবং একে অপরের বিপদে-আপদে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা

প্রাক্তন স্ত্রী ও প্রেমিকাকে নিয়ে হৃতিকের জন্মদিন উদযাপন

আপডেট সময় ০৬:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬