ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

আচরণবিধি লঙ্ঘন করে ইসির সামনেই ভোট চাইলেন মামুনুল হক

নির্বাচন কমিশনের (ইসি) সামনে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি অনুসারীদের নিয়ে ইসি ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। মূল ভবনের পুলিশি ব্যারিকেডের সামনে এই প্রচারণা চালান মামুনুল হক।

সরেজমিনে দেখা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে নির্বাচন কমিশনের সামনে দলীয় কর্মীদের নিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চান তিনি। এ সময় সামনে যাকে পেয়েছেন, তার সঙ্গে হাত মেলানোসহ দোয়া ও ভোট প্রার্থনা করতে দেখা যায় তাকে। একই সঙ্গে তিনি নিজ হাতে সবার মধ্যে লিফলেটও বিতরণ করেন। প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণায় বিধিনিষেধ থাকলেও, নির্বাচন কমিশনের সামনে এভাবে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালান মামুনুল হক।

ঢাকা-১৩ আসনের রিটার্নিং অফিসার ও ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। তবে, তারা সীমিত পরিসরে গণসংযোগ করতে পারবেন। কিন্তু গণসংযোগকালে কোনো ধরনের লিফলেট বিতরণ করা যাবে না; যদি কেউ লিফলেট বিতরণ করেন, তবে তা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাঠপর্যায়ে প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। কেউ আচরণবিধি ভঙ্গ করলে প্রয়োজনে ইনকোয়ারি কমিটি বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। নির্বাচন কমিশনের সামনে মামুনুল হকের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখনও নজরে আসেনি।

উল্লেখ্য, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল শুনানি চলবে। আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন এবং প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। প্রতীক পাওয়ার পরই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা চালাতে পারবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

আচরণবিধি লঙ্ঘন করে ইসির সামনেই ভোট চাইলেন মামুনুল হক

আপডেট সময় ০৬:৫১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬