ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

অভিনয়ের চেয়ে মাতৃত্বই বড়: আনুশকা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৬২৪ বার পড়া হয়েছে

বলিউডের রূপালি পর্দার জৌলুস, ক্যামেরা আর লাইট থেকে এখন যোজন যোজন দূরে আনুশকা শর্মা। ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’ দিয়ে যে দাপুটে প্রত্যাবর্তনের ইঙ্গিত তিনি দিয়েছিলেন, তার ভবিষ্যৎ এখন অনেকটা অনিশ্চিত। আর সেই অনিশ্চয়তার মাঝেই যেন নিজের জীবনের নতুন গন্তব্য খুঁজে পেয়েছেন এই ‘জিরো’ অভিনেত্রী।

মাতৃত্বের অসীম সুখে মজে থাকা আনুশকা আপাতত অভিনয়ের চেয়ে ‘মা’ হিসেবে নিজের পরিচয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন। বিরাট কোহলি ও আনুশকা শর্মার দিনকাল কাটছে এখন দুই সন্তান ভামিকা ও অকায়কে ঘিরে। আসছে ফেব্রুয়ারিতে দুই বছরে পা রাখবে ছোট ছেলে অকায়।

আর বড় মেয়ে ভামিকার পাঁচ বছরের জন্মদিনেই যেন নিজের মনের আগল খুলে দিলেন অভিনেত্রী। সন্তানদের কোলাহল আর ঘরকন্যার ব্যস্ততায় আনুশকা এতটাই ডুবে আছেন যে, অভিনয় জগতে ফেরার চেয়ে মা হিসেবে গুরুদায়িত্ব পালনই তার কাছে এখন পরম পাওয়া।

সম্প্রতি ভামিকার জন্মদিনে ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তা দিয়েছেন আনুশকা। সেখানে তিনি জানান, মাতৃত্ব তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। আনুশকা লিখেছেন, ‘মাতৃত্ব-সুখেই জীবন বদলেছে। আর আমি আমার এমন কোনো ভূমিকা কিংবা অবতারে ফিরে যেতে চাই না, যা আমার সন্তানকে চেনে না।’

গত দেড় বছর ধরে এ তারকা জুটি লন্ডনে থাকছেন ফটোশিকারিদের ফ্ল্যাশের ঝলকানি থেকে সন্তানদের আড়াল করতেই তাদের এই প্রবাস জীবন। সেখানে ঘরকন্না আর সংসারের পাশাপাশি তারা ঝুঁকেছেন আধ্যাত্মিক চর্চায়। মাঝেমধ্যেই তাদের বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের দরবারে দেখা যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

অভিনয়ের চেয়ে মাতৃত্বই বড়: আনুশকা

আপডেট সময় ০৫:২৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬