ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা

সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদে থালাপতি বিজয়

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৭০৪ বার পড়া হয়েছে

তামিলনাড়ুর করুর জেলার ভয়াবহ পদদলিতকাণ্ডের তদন্তে অভিনেতা ও তামিলাগা ভেত্ত্রি কাজাগাম (টিভিকে)-এর প্রধান থালাপতি বিজয়কে টানা প্রায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। সোমবার (১২ জানুয়ারি) দিল্লির সিবিআই সদর দপ্তরে তাঁকে হাজিরা দিতে হয়।

এদিন সকাল ১১টা ২৯ মিনিটে সিবিআই সদর দপ্তরে পৌঁছান বিজয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুর্নীতি দমন শাখার তদন্তকারী দলের সামনে তিনি হাজির হন।

সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ জিজ্ঞাসাবাদ শেষে দপ্তর ত্যাগ করেন তিনি।
সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, তদন্তসংশ্লিষ্ট কিছু বিষয় আরও স্পষ্ট করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে সিবিআই। সেই কারণে বিজয়কে ফের তলব করা হতে পারে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) হাজিরার নির্দেশ দেওয়া হলেও পঙ্গলের কারণ দেখিয়ে তিনি বিকল্প তারিখ চেয়ে আবেদন করেন।

জিজ্ঞাসাবাদের সময় সিবিআই সদর দপ্তরের বাইরে বিজয়ের বিপুলসংখ্যক সমর্থক জড়ো হন। অভিনেতা চেন্নাই থেকে একটি চার্টার্ড ফ্লাইটে দিল্লি পৌঁছান। তাঁর সঙ্গে টিভিকে দলের কয়েকজন সহকর্মীও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর করুর জেলায় টিভিকে আয়োজিত একটি রাজনৈতিক সমাবেশে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটে।

অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওই ঘটনায় ৪১ জনের মৃত্যু হয় এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হন।
ঘটনার তদন্তভার গত ২৬ অক্টোবর সিবিআইয়ের হাতে তুলে দেয় সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত মন্তব্য করে, ঘটনার পর রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিছু বক্তব্য জনআস্থা ক্ষুণ্ন করেছে। ন্যায়বিচার নিশ্চিত করতে এবং মানুষের আস্থা ফিরিয়ে আনতে একটি নিরপেক্ষ, স্বাধীন ও পক্ষপাতহীন তদন্ত প্রয়োজন বলেও জানায় আদালত।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা

সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদে থালাপতি বিজয়

আপডেট সময় ০৩:২৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬