ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা

যে কারণে আমির খানকে নিরাপত্তাকর্মীরা ধরে ঘর থেকে বের করে দিলেন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৭১২ বার পড়া হয়েছে

বলিউড সুপারস্টার আমির খান, যার নিখুঁত অভিনয়ের কারণে দুনিয়া তাকে ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ নামে চেনে, তাকে যদি নিজের অফিস থেকেই নিরাপত্তারক্ষীরা বের করে দেন, তবে অবাক হওয়াটাই স্বাভাবিক। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ঠিক এমনটাই ঘটতে দেখা গেল। তবে বিষয়টির মধ্যে কোনো তিক্ততা নেই, বরং পুরোটাই মজার ছলে সাজানো একটি প্রচারমূলক ভিডিও। আর এই গোটা কাণ্ডের মূলে রয়েছেন জনপ্রিয় কৌতুকাভিনেতা সুনীল গ্রোভার।

ভিডিওটির শুরুতে দেখা যায়, পরিচালক বীর দাস আমির খানের অফিসে ঢুকছেন। ঘরের ভেতরে আমির খানের পোশাকে বসে আছেন সুনীল গ্রোভার, যাকে দেখে হুবহু আমির মনে হচ্ছে। বীর দাস প্রথমে কিছুটা বিভ্রান্ত হলেও সুনীল নিজের অভিনয়ের মাধ্যমে তাকে বিশ্বাস করিয়ে ছাড়েন যে তিনিই আসল আমির খান।

সুনীল সঙ্গে সঙ্গে বীরকে অভিনন্দন জানিয়ে তার পরিচালিত প্রথম সিনেমা ‘হ্যাপি পাটেল’-এর প্রশংসা শুরু করেন।

আমিরের ভঙ্গিতে সুনীল বলেন, ‘আমি তোমার জন্য গর্বিত। তুমি দারুণ একটা সিনেমা বানিয়েছ।’
নাটকীয়তা আরো বাড়িয়ে সুনীল একটি বোনাস চেক বীরের হাতে ধরিয়ে দিয়ে বলেন, ‘আমার অভিজ্ঞতা বলছে এই সিনেমা সুপারহিট হবেই, না হলে আমার নাম আমির খান নয়। এটা অস্কারও পাবে! এই নাও, সিক্যুয়ালের জন্য আগাম চেক রেখে দাও।

ঠিক এই মুহূর্তেই আসল আমির খান ঘরে ঢোকেন। সুনীলকে নিজের নকল করতে দেখে তিনি প্রচণ্ড রেগে যান এবং চিৎকার করে জিজ্ঞেস করেন, ‘এটা কে?’ মজার ব্যাপার হলো, বীর দাস উল্টে আসল আমিরকেই চিনতে পারেন না। এতে আমির আরো ক্ষিপ্ত হয়ে তাকে চড় মারার হুমকি দেন। এদিকে সুনীল আসল আমিরকেই জিজ্ঞেস করেন, ‘ভাইসাব, আপনি কে?’

বিভ্রান্ত বীর দাস তখন আসল আমিরের দিকে আঙুল তুলে বলেন, ‘উনিই তো সুনীল গ্রোভার!’ এই কথা শুনে আমির রেগে গিয়ে সিকিউরিটি ডাকেন। কিন্তু সেখানেও টুইস্ট! সিকিউরিটি গার্ডরা যখন আসে, নকল আমিরের বেশে থাকা সুনীল তাদের হাতেও বড় অঙ্কের চেকে ধরিয়ে দেন।

ফলে বিভ্রান্ত সিকিউরিটি গার্ডরা আসল আমির খানকেই ঘর থেকে টেনে-হিঁচড়ে বের করে নিয়ে যান, যা পুরো পরিস্থিতিকে আরও হাস্যকর করে তোলে। আসলে এই পুরো বিষয়টিই নেটফ্লিক্সের ‘দ্য কপিল শর্মা শো’ ও আমিরের আগামী ছবি ‘হ্যাপি পাটেল’-এর প্রচারমূলক ভিডিও।‌ আমির খানকে বের করে দেওয়ার কারণ হলো এটিই!

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সুনীলের সেই ‘আমিরি’ পারফরম্যান্স নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন আমির খান। অকপটে জানিয়েছেন, তিনি একে মিমিক্রি বলতেই রাজি নন। আমিরের কথায়, ‘আমি এটাকে মিমিক্রি বলব না। ওর অভিনয় এতটাই নিখুঁত ছিল যে মনে হচ্ছিল, নিজেকেই দেখছি পর্দায়। অনুষ্ঠানটার একটা ছোট ভিডিও ক্লিপ দেখেছি, এবার পুরো পর্বটা দেখব।’

শুধু তা-ই নয়, সেই অভিজ্ঞতা যে কতটা আনন্দের ছিল, সেটাও লুকোননি অভিনেতা। সে প্রসঙ্গে আমিরের মজাদার মন্তব্য ছিল, ‘আমি এত জোরে জোরে হাসছিলাম যে শ্বাস নিতে পারছিলাম না। এত জোরে হেসেছি যে কী বলব! সেই পারফরম্যান্সের মধ্যে কোনো বিদ্রুপ ছিল না, যা ছিল তা একেবারেই খাঁটি আনন্দ।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা

যে কারণে আমির খানকে নিরাপত্তাকর্মীরা ধরে ঘর থেকে বের করে দিলেন

আপডেট সময় ০৭:৪৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬