ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

প্রশান্তের মৃত্যুর কারণ নিয়ে মুখ খুললেন স্ত্রী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৬৩৭ বার পড়া হয়েছে

‘ইন্ডিয়ান আইডল সিজন ৩’-এর বিজয়ী গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাংয়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিনোদনজগৎ। সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের জায়গা তৈরি করা এই শিল্পীর মৃত্যুর পর নানা জল্পনা ছড়িয়ে পড়লেও এবার সেই বিষয়ে মুখ খুলেছেন তার স্ত্রী মার্থা এলি।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মার্থা জানান, প্রশান্তের মৃত্যু একেবারেই স্বাভাবিক এবং তা ঘটেছে ঘুমের মধ্যেই।

তিনি বলেন, ‘ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে।

আমি তখন তার পাশেই ছিলাম।’
স্বামীর মৃত্যুতে আবেগতাড়িত মার্থা আরো বলেন, ‘সবাইকে ধন্যবাদ। সারা বিশ্বের নানা প্রান্ত থেকে ফোন আসছে। পরিচিত-অপরিচিত সবাই যোগাযোগ করার চেষ্টা করছেন।

বাড়ির বাইরে বহু মানুষ দাঁড়িয়ে আছেন, শেষবার ওকে দেখবেন বলে। এটা আমার জন্য ভীষণ আবেগঘন সময়। দয়া করে আপনারা ওকে আগের মতোই ভালোবাসবেন। ও খুব ভালো মানুষ ছিল।

আশা করি, সবাই ওকে এভাবেই সারা জীবন মনে রাখবেন।’
প্রশান্তের আকস্মিক প্রয়াণ ঘিরে বিভিন্ন গুঞ্জন ছড়ালেও সেসব গুজব উড়িয়ে দিয়ে মার্থা স্পষ্ট করেন—এটি কোনো অস্বাভাবিক ঘটনা নয়।

প্রশান্ত তামাংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

এক্সে দেওয়া বার্তায় তিনি লেখেন, “প্রশান্ত তামাংয়ের মতো ‘ইন্ডিয়ান আইডল’-খ্যাত ও জাতীয় স্তরে পরিচিত শিল্পীর আকস্মিক প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। দার্জিলিংয়ের ভূমিপুত্র তিনি।

একসময় কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত থাকার কারণে বাংলার মানুষের কাছে তিনি ভীষণ জনপ্রিয় ছিলেন। তার পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল।”
দার্জিলিংয়ের বাসিন্দা প্রশান্ত ২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল’ জেতার আগে পশ্চিমবঙ্গ পুলিশ অর্কেস্ট্রার সঙ্গে যুক্ত ছিলেন। সেখান থেকেই তার সংগীতজীবনের শুরু। পরবর্তীতে অভিনয় জগতেও পা রাখেন তিনি। নেপালি সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করলেও, ‘পাতাললোক সিজন ২’-এ খলচরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান।

এ ছাড়া জানা গেছে, প্রয়াত এই শিল্পীর সালমান খানের আসন্ন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এ অভিনয় করার কথা ছিল।

সব মিলিয়ে, সংগীত ও অভিনয়—দুই জগতেই নিজস্ব ছাপ রেখে যাওয়া প্রশান্ত তামাংয়ের আকস্মিক বিদায় শিল্পীমহল ও অনুরাগীদের জন্য এক অপূরণীয় ক্ষতি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

প্রশান্তের মৃত্যুর কারণ নিয়ে মুখ খুললেন স্ত্রী

আপডেট সময় ০৪:৪৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬