ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

আবারও বাদ পড়লেন দীপিকা? ‘ও রোমিও’-তে নতুন মুখ তৃপ্তি দিমরি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৬৬০ বার পড়া হয়েছে

গত বছর সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালিত ‘স্পিরিট’ ছবি থেকে বাদ পড়েন দীপিকা পাড়ুকোন। সেই সময় তার জায়গায় বেছে নেওয়া হয় তৃপ্তি দিমরিকে। এরপর আট ঘণ্টা কাজের দাবিকে কেন্দ্র করে ‘কল্কি ২’ সিনেমা থেকেও বাদ পড়েন দীপিকা—যা নিয়ে বলিউডে কম চর্চা হয়নি।
এবার নতুন করে আলোচনায় উঠে এসেছে বিশাল ভরদ্বাজের আগামী ছবি ‘ও রোমিও’।

সম্প্রতি অন্তর্জালে প্রকাশ্যে আসা ছবিটির ট্রেলারে দেখা গেছে তৃপ্তি দিমরিকে। সেখানে তাঁর চরিত্রের নাম হিসেবে উল্লেখ করা হয়েছে ‘আফসা’। আর এতেই শুরু হয়েছে নতুন জল্পনা। কারণ, ছবিটির আনুষ্ঠানিক ঘোষণার সময় পরিচালক বিশাল ভরদ্বাজ একটি দীর্ঘ বার্তায় জানিয়েছিলেন, তাঁর আগামী ছবির নায়িকা দীপিকা পাড়ুকোন।

তখন দীপিকার চরিত্রের নাম বলা হয়েছিল ‘আফসান’। ফার্স্ট লুকে নামের শেষ অক্ষরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নায়িকার বদল নিয়েও প্রশ্ন তুলছেন নেটিজেনরা। অনেকের ধারণা, এই ছবিতেও দীপিকাকে সরিয়ে তৃপ্তিকেই চূড়ান্ত করা হয়েছে।
এই নিয়ে নির্মাতা বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

‘অ্যানিম্যাল’ এবং ‘ভুলভুলাইয়া ২’-এর মতো পরপর দুটি হিট ছবির পর একাধিক নামী পরিচালকের পছন্দ হয়ে উঠেছেন তিনি। বলিউড সূত্রের দাবি, এই দুই ছবিই তৃপ্তির অভিনয় জীবনে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে।

প্রশ্ন উঠছে, ধারাবাহিকভাবে বড় প্রজেক্টে সুযোগ পেয়ে কি তৃপ্তি ধীরে ধীরে বলিউডের ‘এক নম্বর নায়িকা’র দৌড়ে এগিয়ে যাচ্ছেন? নাকি এই সবই নিছক গুঞ্জন—তার উত্তর দেবে সময়ই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

আবারও বাদ পড়লেন দীপিকা? ‘ও রোমিও’-তে নতুন মুখ তৃপ্তি দিমরি

আপডেট সময় ০৭:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬