সংবাদ শিরোনাম ::
এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার ক্রীড়া কার্ডের সংখ্যা বাড়ছে, আরও ২০০ ক্রীড়াবিদ পাবেন ভাতা বিশ্বজুড়ে সাড়ে ২৫ কোটিরও বেশি মানুষ গাঁজাখোর! উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারকে গ্রেপ্তারের আবেদন টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন বাংলাদেশের

সয়াবিনের পপকর্ন-কাবাব বানানোর সহজ রেসিপি

  • জীবনযাপন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৬১৮ বার পড়া হয়েছে

কম তেল বা কম মসলার খাবার ছোটরা সাধারণত খেতে পছন্দ করে না। বড়দের জন্য রান্না করা ঝাল মাংস, পাকোড়া সব সময় খেয়ে ফেলে তারা। চিপ্‌স, ফ্রেঞ্চ ফ্রাই থেকে তাদের দূরে রাখা যায় না।

কিন্তু শুধু চিপ্‌স বা ভাজাপোড়া খেলেই তো হলো না। স্বাস্থ্যের খেয়াল রাখাও জরুরি। তাই ঘরেই বানিয়ে ফেলুন সয়াবিনের মুখরোচক পদ। কিভাবে রান্না করবেন, চলুন জেনে নেওয়া যাক—

সয়াবিন পপকর্ন

সয়াবিনের পপকর্ন তৈরির পদ্ধতি খুব সহজ। সয়াবিন লবণ পানিতে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে।

তার মধ্যে আদা-রসুন বাটা, ধনিয়া, জিরা গুঁড়া যোগ করুন। মিশিয়ে দিন কর্নফ্লাওয়ার। সব উপকরণ ভালো করে মিশিয়ে তেল ব্রাশ করে এয়ার ফ্রায়ারে উল্টে-পাল্টে সেঁকে নিন। তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর সয়াবিনের পপকর্ন। তবে স্বাদ আরো ভালো করতে হলে ডিম ফেটিয়ে সয়াবিনে মাখিয়ে নিতে পারেন। তারপর ময়দা, কর্নফ্লাওয়ার মাখিয়ে ঝাঁকা তেলে ভেজে নিন।

সয়াবিনের কাবাব

মাংসের কবাব তৈরি করার মতো করেই তৈরি করতে পারেন গ্রিল্‌ড সয়া কবাব। পানি ঝরানো দইয়ের মধ্যে নানা রকম মসলা দিয়ে সয়াবিন ম্যারিনেট করে রাখুন কিছুক্ষণ। তার পর কাঠির মধ্যে ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম, বেল পেপার ও ম্যারিনেট করা সয়াবিন সাজিয়ে নিন। সামান্য অলিভ অয়েল স্প্রে করে সেঁকেও নিতে পারেন। আবার বেক করেও খেতে পারেন। বাড়িতে যদি এয়ার ফ্রায়ার থাকে, তা দিয়েও কাজ হবে।

সয়াবিনের টিক্কা

সয়াবিন সিদ্ধ করে পানি ঝরিয়ে মিক্সারে বেটে নিন। পেঁয়াজ, মরিচকুচি, লবণ, হলুদ, ধনিয়া-জিরা গুঁড়া যোগ করুন। কিছুটা বেসন যোগ করুন। সব উপকরণ ভালো করে মিশিয়ে টিকিয়ার আকার দিন। তাওয়ায় উল্টে-পাল্টে সেঁকে নিন।

সূত্র : আনন্দবাজার ডট কম

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

সয়াবিনের পপকর্ন-কাবাব বানানোর সহজ রেসিপি

আপডেট সময় ০৫:৪৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬